২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার বাজেট পরিকল্পনায় বিপুল ঘাটতির আশঙ্কা

যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক সঙ্কট থেকে উদ্ধার করতে ২০১০ সালের জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার প্রস্তাবিত ৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারের বাজেটে বিপুল ঘাটতির আশঙ্কা করা হচ্ছে। চলতি অর্থবছরে এই ঘাটতির পরিমাণ দাঁড়াবে ১ দশমিক ৭৫ ট্রিলিয়ন ডলারে। ২য় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে এটিই সবচে বড় বাজেট ঘাটতি বলে মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2009, 12:37 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ওয়াশিংটন, ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক সঙ্কট থেকে উদ্ধার করতে ২০১০ সালের জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার প্রস্তাবিত ৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারের বাজেটে বিপুল ঘাটতির আশঙ্কা করা হচ্ছে। চলতি অর্থবছরে এই ঘাটতির পরিমাণ দাঁড়াবে ১ দশমিক ৭৫ ট্রিলিয়ন ডলারে। ২য় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে এটিই সবচে বড় বাজেট ঘাটতি বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অর্তনীতিতে ধ্বস ঠেকাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা ছাড়াও দেশের স্বাস্থ্যসেবা খাতে সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। ফলে ১৯৪৫ সালের পর এবারই যুক্তরাষ্ট্র সবচে বড় বাজেট ঘাটতির মুখে পড়েছে এবং ২০১০ সালেও ১ দশমিক ১৭ ট্রিলিয়ন ডলার ঘাটতি থেকে যাবে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি জানিয়েছে, বাজেটে স্বাস্থ্যসেবা খাতে ৬৩৪ বিলিয়ন ডলার খরচের পরিকল্পনা করেছে সরকার। ইরাক ও আফগানিস্তান যুদ্ধ ব্যয় ধরা হয়েছে ২০০ বিলিয়ন ডলার। আর ব্যাংকগুলোকে প্রয়োজনীয় অর্থ সহায়তা দেওয়ার জন্য সরকার হাতে রেখেছে অতিরিক্ত ২৫০ বিলিয়ন ডলার। ভর্তুকি কমিয়ে এবং ধনীদের ওপর কর বাড়িয়ে অর্থ বাঁচানোর পরিকল্পনা করেছেন ওবামা। বাজেটের ৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা এ বছর অর্থনৈতিক পুনরুদ্ধার প্যাকেজসহ অন্যান্য খরচের জন্য প্রয়োজনীয় ৩ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের কম। স্বাস্থ্যসেবা, ইরাক-আফগান যুদ্ধ এবং ব্যাংকিং সহায়তা ছাড়াও অন্য আরও অনেক খাত আছে যেগুলোতে সরকার ব্যয় করতে ইচ্ছুক। কিন্তু সেগুলোতে এ মুহূর্তে সরকার ব্যয় করতে অপারগ বলে জানিয়েছেন ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৩২ ঘ.