২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভাবে পড়ে মার্কিন নারীদের ডিম্বাণু বিক্রির চেষ্টা বেড়েছে

যুক্তরাষ্ট্রে ডিম্বাণু দান করলে প্রায় ১০ হাজার ডলার পাওয়া যায়। আর্থিক সংকটে পড়া দেশটির নারীদের অনেকেই তাই এই প্রজনন কোষ বিক্রির জন্য উঠেপড়ে লেগেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

নিউ ইয়র্ক, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রে ডিম্বাণু দান করলে প্রায় ১০ হাজার ডলার পাওয়া যায়। আর্থিক সংকটে পড়া দেশটির নারীদের অনেকেই তাই এই প্রজনন কোষ বিক্রির জন্য উঠেপড়ে লেগেছেন। নিউ ইয়র্কের ২৩ বছর বয়সী অভিনেত্রী নিকোল হোজেসের গত নভেম্বর থেকে কাজ নেই। তিনি জানিয়েছেন, তীব্র অর্থ সংকটে পড়ে ডিম্বাণু বেচার সিদ্ধান্ত নিয়েছেন। "আমি কলেজের বেতন দিতে পারছি না, ক্রেডিট কার্ডের বিল দিতে পারছি না; আর নিউ ইয়র্কে বাসা ভাড়া কত বেশি তা তো জানেনই"