২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ার জলদস্যুদের বিরুদ্ধে মার্চে ডেসট্রয়ার পাঠাতে পারে জাপান

জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা জানিয়েছেন, সোমালিয়ার জলদস্যুদের বিরুদ্ধে লড়াইয়ে আগামী মার্চ মাস নাগাদ জাপানি ডেসট্রয়ার পাঠানোর নির্দেশ দেওয়া হতে পারে বলে তিনি আশা করছেন। জাপানি গণমাধ্যম রোববার এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 03:06 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

টোকিও, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসুকাজু হামাদা জানিয়েছেন, সোমালিয়ার জলদস্যুদের বিরুদ্ধে লড়াইয়ে আগামী মার্চ মাস নাগাদ জাপানি ডেসট্রয়ার পাঠানোর নির্দেশ দেওয়া হতে পারে বলে তিনি আশা করছেন। জাপানি গণমাধ্যম রোববার এ খবর জানিয়েছে। জার্মানিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হামাদা এই প্রথমবারে মতো জাপানি ডেসট্রয়ার পাঠানোর একটি সম্ভাব্য নির্দিষ্ট সময়সূচি জানালেন। বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে জাপানে বিতর্ক চলছে। দেশের বাইরে সামরিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার বিষয়ে কঠোর বিধি-নিষেধ আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জাপানি সংবিধানে। এ কারণে সোমালিয়ায় জলদস্যুদের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জাপান চিন্তিত। গত ডিসেম্বরে সোমালিয়া উপকূলে যুদ্ধজাহাজ পাঠিয়েছে চীন। এছাড়া যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী সেখানে আগে থেকেই টহল শুরু করেছে। কিন্তু এ বিষয়ে দ্বিধা-দ্বন্দে থাকা জাপান চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি দলকে ওই এলাকায় পাঠিয়েছে। দলটি সোমালিয়াসহ এর প্রতিবেশী ইয়েমেন ও ওমেন সফর করবে। দেশগুলোর বিভিন্ন বন্দর এবং সংশ্লিষ্ট অবকাঠামো সম্পর্কে জানার চেষ্টা করবে এই দলটি। কেননা জাপানি ডেসট্রয়ার মোতায়েন করা হলে তারা এই বন্দরগুলোই ব্যবহার করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১০১ ঘ.