ওয়াশিংটন , ফেব্রুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দায়িত্ব গ্রহণের দু' সপ্তাহের মাথায় গত মঙ্গলবারই সবচেয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ঘটনার সূত্রপাত আয়কর সমস্যার কারণে তার পছন্দের দুজন শীর্ষ কর্মকর্তার নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করা নিয়ে। এতে নতুন প্রেসিডেন্টের বিচার-বুদ্ধি ও বিচক্ষণতা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকের মনে।
এর আগে ডিসেম্বরে দুর্নীতির অভিযোগ ওঠায় তার মনোনীত বাণিজ্যমন্ত্রী নিউ মেক্সিকোর গভর্নর বিল রিচার্ডসন তার নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন। তখন বিষয়টি প্রচার মাধ্যমে প্রচারিত হয়েছিল বেশ ফলাও করে ।
সময়মতো আয়কর পরিশোধ না করার বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার পর স্বাস্থ্য ও মানবিক সেবা বিষয়ক মন্ত্রীর পদ থেকে টম ড্যাশ্ল ও হোয়াইট হাউস পারফরম্যান্স অফিসের প্রধানের পদ থেকে ন্যান্সি কিলফার তাদের নাম প্রত্যাহার করে নেন। সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য হোয়াইট হাউস পারফরম্যান্স অফিস নামের নতুন এই দফতরটি প্রতিষ্ঠা করা হয়।
ওবামা নিজেও কয়েকটি টেলিভিশন সাক্ষাৎকারে মঙ্গলবার স্বীকার করেন, তার প্রশাসনের জন্য এটি খুবই বিব্রতকর একটি পরিস্থিতি। দেশ যখন মারাত্মক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে, ঠিক সেই সময় এই ধরণের একটি অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টির দায়-দায়িত্বও ওবামা নিজের কাঁধে তুলে নেন।
প্রেসিডেন্ট তার ওভাল অফিসে এবিসি নিউজের সংবাদ উপস্থাপক চার্লস গিবসনকে টম ড্যাশ্লের প্রসঙ্গে বলেন, " মনোনীতদের মধ্য থেকে যে কেউ তার নাম প্রত্যাহার করে নিলে সেটা অবশ্যই একটা বড় বিষয়। আর আপনারা জানেন, আমি প্রকাশ্যে বলেছি, যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার দায়-দায়িত্ব শেষ পর্যন্ত আমার নিজেরই।"
তিনি আরো বলেন, "আমার মনে হয় এই ভুল ইচ্ছাকৃত নয়। তবে তারপরও এ ব্যাপারে অজুহাত দেওয়ার কিছু নেই।"
এই ঘটনা হোয়াইট হাউসের জন্য বিব্রতকর একটি পরিস্থিতির সৃষ্টি করেছে কিনা- এ প্রশ্নের জবাবে ওবামা বলেন, "আমার মনে হয় তাই।"
আয়কর বাবদ ড্যাশলের বাকি পড়েছে ১ লাখ ৪০ হাজার ডলার। এর মাত্র কয়েক ঘন্টা আগে একই কারণে নাম প্রত্যাহার করে নেন ন্যান্সি কিলফার। তার আয়কর বাকি পড়ার অঙ্ক ড্যাশ্লের চেয়ে কম।
ওবামা বলেছেন, এ ঘটনা থেকে দায়িত্বশীলতা সম্পর্কে মানুষ ভুল ধারণা পেতে পারে। তিনি বলেন, "এ দেশে দুধরণের আইন নেই। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে হয়, তা হলো মার্কিন জনগণকে এটা বোঝানো যে এদেশে দুধরণের আইন থাকতে পারে না। আর সবারই দায়িত্ব আছে। এ ক্ষেত্রে আমি এর দায়িত্ব নিচ্ছি।"
গিবসনকে ওবামা বলেন, তার মনোনীতদের কর নিয়ে সমস্যার খবর ছড়িয়ে পড়ায় অর্থনীতিকে চাঙ্গা করার বিল পাশের লক্ষ্য থেকে মনযোগ দূরে সরে গেছে বলে তিনি ক্ষুদ্ধ।
"আমাদের ভুল-ভ্রান্তির সুযোগ নেই এখন। কারণ এই মুহূর্তে উচিত বরং ৩০ থেকে ৪০ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করা। আমি ক্ষুদ্ধ এজন্য যে, এসব ঝামেলা ডেকে আনা নিজের পায়ে কুড়াল মারারই মতো বিষয়। এ সমস্যা যাতে কাটিয়ে ওঠা যায় তা নিশ্চিত করতে যাচ্ছি আমরা।"
এসব চ্যালেঞ্জ সত্ত্বেও নতুন প্রেসিডেন্ট বলেন, তিনি তার নতুন দায়িত্বে বেশ স্বচ্ছন্দ বোধ করছেন।
ওবামা বলেন, "আমি চমৎকার এক দল স্টাফ পেয়েছি।"
সামনের চ্যালেঞ্জগুলো খুব বড় বলে উল্লেখ করে তিনি বলেন, শুধুমাত্র চলমান অর্থনৈতিক সঙ্কট নয়, যে পরিমাণ ঋণের বোঝা জমছে তার বিবেচনায় এটি একটি দীর্ঘ মেয়াদী বাজেট ইসুও।
কিন্তু তিনি বলেন, "একটি বিষয়ে আমি সুনিশ্চিত হয়েছি যে, যখন দেশে বড় বড় সমস্যা তখনই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে চাইবেন আপনি। সবকিছু যদি নির্বিঘে
bdnews24