ইসলামাবাদ, ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তান মুম্বাই হামলার তদন্তের ফলাফল আগামী সপ্তাহের শুরুর দিকে প্রকাশ করবে। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি শুক্রবার এ কথা বলেছেন।
লাহোরে সাংবাদিকদের গিলানি জানান, আমরা আগামী সোমবার বা মঙ্গলবার এ সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করা হবে। তিনি একইসঙ্গে বলেন, আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক যুক্তরাষ্টের নতুন দূত রিচার্ড হলব্র"ক সোমবার ইসলামাবাদে আসবেন।
মুম্বাই গত নভেম্বরে জঙ্গি হামলায় ১৭৯ জন নিহত হয়। এ ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। পাকিস্তানের নিরাপত্তা সংস্থার মদদে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যেবা ওই হামলা চালিয়েছে বলে ভারত অভিযোগ করে আসছিল।
ভারতের পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেনন এই সপ্তাহে সরাসরি বলেছেন, মুম্বাই হামলার পরিকল্পনাকারীদের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই'র যোগসাজশ ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২০১ ঘ.
bdnews24