বিসকেক, ফেব্র"য়ারি, ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কিরগিজস্তানের মার্কিন বিমান ঘাঁটি বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে সরকার। এতে করে যুক্তরাষ্ট্রের ওই ঘাঁটিটি বহাল রাখার চেষ্টা ব্যাহত হল।
কিরগিজ প্রেসিডেন্ট কারমানবেক বাকিয়েভ আফগানিস্তানে লড়াইরত মার্কিন সেনাদের জন্য গুরুত্বপূর্ণ মানাস নামের এই বিমান ঘাঁটিটি বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন। রাশিয়া সফরকালে মস্কোর কাছ থেকে ২ বিলিয়ন ডলারেরও বেশি আর্থিক সাহায্যের নিশ্চয়তা পাওয়ার পর মঙ্গলবার তিনি এ ঘোষণা দেন।
শুক্রবার কিরগিজ সরকারের মুখপাত্র এইবেক সুলতানগাজিয়েভ বলেন, " সিদ্ধান্ত হয়ে গেছে। মার্কিন দূতাবাস এবং কিরগিজ পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি নিয়ে মত বিনিময় করছে। তবে ঘাঁটিটি রাখা নিয়ে কোনও আলোচনা হচ্ছে না।"
ঘাঁটিটি বন্ধ করে দিতে কিরগিজ সরকারকে পার্লামেন্টের অনুমোদন নিতে হবে। তবে পার্লামেন্ট প্রেসিডেন্টপন্থি দলের নিয়ন্ত্রণে থাকায় ভোটাভুটিকে একটি আনুষ্ঠানিকতা হিসেবে দেখা হচ্ছে। প্রস্তাবটি পাশ হতে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।
ক্ষমতাসীন পার্টির উপপ্রধান আভতান্দিল অ্যারাবায়েভ বলেছেন, "আমরা এই ইস্যুটি ফেব্র"য়ারির কার্যসূচিতে অন্তর্ভুক্ত করেছি। এর ওপর আমরা আগামীকাল ভোটাভুটির সম্ভাবনার কথা ভেবেছিলাম। কিন্তু নিয়মানুযায়ী, এ ভোট হবে আগামী সপ্তাহে।"
ক্ষমতাসীন দলের বৈদেশিক নীতিবিষয়ক কমিটির প্রধান এরিক আরসালিয়েভ বলেছেন, পার্লামেন্ট প্রেসিডেন্ট বাকিয়েভের সিদ্ধান্তের অনুকূলে ভোট দেবে এটি একরকম নিশ্চিত। "এ ব্যাপারে আমার কোনও সন্দেহ নেই।"
২০০১ সালে আফগানিস্তানে তালেবান ও আল-কায়েদার বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন অভিযান শুরুর পর ওই বিমান ঘাঁটি স্থাপন করা হয়।
কিরগিজ প্রেসিডেন্ট বাকিয়েভ এমন এক সময় ঘাঁটিটি বন্ধ করে দেওয়ার কথা বলেছেন, যখন আফগানিস্তানে বড় ধরনের সেনা সমাবেশ ঘটানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট। পাকিস্তান হয়ে সেখানে রসদ ও সরঞ্জাম পাঠানোর ক্ষেত্রে সা
bdnews24