২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয়মাস মেয়াদে বেনজির হত্যাকাণ্ড তদন্ত করবে জাতিসংঘ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ড মাত্র ছয়মাস মেয়াদে তদন্ত করবে জাতিসংঘ। এই স্বল্প সময়ে অপরাধ তদন্ত নয় বরং হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা এবং পারিপার্শ্বিক পরিস্থিতিই কেবল খতিয়ে দেখা হবে। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বক্তব্যের বিস্তারিত বিবরণে বৃহস্পতিবার একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2009, 08:07 AM

Updated : 26 Aug 2022, 11:02 AM

জাতিসংঘ, ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ড মাত্র ছয়মাস মেয়াদে তদন্ত করবে জাতিসংঘ। এই স্বল্প সময়ে অপরাধ তদন্ত নয় বরং হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা এবং পারিপার্শ্বিক পরিস্থিতিই কেবল খতিয়ে দেখা হবে। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বক্তব্যের বিস্তারিত বিবরণে বৃহস্পতিবার একথা বলা হয়েছে। এতে করে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক আল-হারিরি হত্যাকাণ্ডের পূর্ণ জাতিসংঘ তদন্তের মতো হচ্ছে না বেনজির হত্যাকাণ্ড তদন্ত কাজ। ২০০৭ সালের ডিসেম্বরে আত্মঘাতী হামলায় নিহত হন বেনজির। বুধবার ইসলামাবাদ সফরকালে বান কি মুন বেনজির হত্যাকাণ্ড তদন্ত সম্পর্কে ওই ঘোষণা দেন। নিরাপত্তা পরিষদের কাছে লেখা এক চিঠিতে বান বলেন, "পরিষদের সদস্য ও পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনার পর এ ব্যাপারে মতৈক্য হয়েছে যে, আন্তর্জাতিক কমিশন কেবলমাত্র বেনজির হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা এবং পারিপার্শি