২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে নির্বাচনী ফল প্রকাশের প্রাক্কালে বোমা হামলায় নিহত ১৫

ইরাকে বৃহস্পতিবার প্রাদেশিক নির্বাচনের ফল প্রকাশের প্রাক্কালে আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হয়েছে। বড় ধরনের কোনো হামলার ঘটনা ছাড়াই ইরাকে গত শনিবার শান্তিপূর্ণভাবে প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2009, 01:39 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

বাগদাদ, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে বৃহস্পতিবার প্রাদেশিক নির্বাচনের ফল প্রকাশের প্রাক্কালে আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হয়েছে। বড় ধরনের কোনো হামলার ঘটনা ছাড়াই ইরাকে গত শনিবার শান্তিপূর্ণভাবে প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার নির্বাচন কর্তৃপক্ষ নির্বাচনের প্রথম আনুষ্ঠানিক ফল প্রকাশের কিছুক্ষণ আগেই উত্তরপূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশে আত্মঘাতী হামলায় অন্ততপক্ষে ১৫ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়। পুলিশ একথা জানিয়েছে। ইরাকে কয়েক সপ্তাহের মধ্যে এটিই প্রথম রক্তক্ষয়ী হামলা এবং এ হামলা ইরাকের নাজুক নিরাপত্তা পরিস্থিতির কথা আবারও স্মরণ করিয়ে দিল। ইরাকের উত্তরে অর্ধ-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের সীমান্ত সংলগ্ন এলাকা খানাকিন এর একটি রেস্টুরেন্টে হামলাটি সংঘটিত হয়। এই এলাকায় অতীতে সরকার এবং কুর্দিস্তান বাহিনীর মধ্যে উত্তজনা বিরাজমান ছিল। নির্বাচনে প্রধানমন্ত্রী নূরি আল মালিকির ব্লক ভালো ফল করবে বলে ব্যাপকভাবে আশা করা হচ্ছে। প্রাদেশিক পরিষদের এই নির্বাচনের মধ্য দিয়ে ইরাকে ১৮ টি প্রদেশের মধ্যে ১৪ টির গভর্নর নির্বাচিত হবেন। ২০০৫ সালের পর এটিই ইরাকে প্রথম ভোট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯৩৬ ঘ.