২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধবিরতির প্রস্তাবে শনিবার সাড়া দেবে হামাস: মিসর

ফিলিস্তিনি গেরিলা দল হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে শনিবার মিসরকে তাদের প্রতিক্রিয়া জানাবে। মিসরের রাষ্টপরিচালিত মধ্যপ্রাচ্য সংবাদ সংস্থা 'মেনা' বৃহস্পতিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2009, 10:58 AM

Updated : 26 Aug 2022, 11:02 AM

কায়রো, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ফিলিস্তিনি গেরিলা দল হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে শনিবার মিসরকে তাদের প্রতিক্রিয়া জানাবে। মিসরের রাষ্টপরিচালিত মধ্যপ্রাচ্য সংবাদ সংস্থা 'মেনা' বৃহস্পতিবার একথা জানিয়েছে। মিসরের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে হামাস প্রতিনিধিদলের আলোচনা বুধবার কোনও চুক্তি ছাড়াই শেষ হয়েছে। হামাস বলেছে, মিসর ইসরায়েলের কাছ থেকে যে চুক্তি প্রস্তাব দিয়েছে সেটি অস্পষ্ট। অজ্ঞাতপরিচয় এক মিসরীয় কর্মকর্তা মেনা সংবাদ সংস্থাকে বলেন, হামাস প্রতিনিধিরা প্রস্তাবের ব্যাপারে তাদের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাতে শনিবার আবার কায়রোয় আসবে। গাজায় দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির জন্য হামাস এবং ইসরায়েল মিসরের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলেছে। দুপক্ষ এর আগে ১৮ জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করলেও সহিংসতা চলছে। হামাস যুদ্ধবিরতির শর্ত হিসাবে গাজার সীমান্ত পারাপার পথ খুলে দেওয়ার দাবি জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০১ ঘ.