২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় যুদ্ধাঞ্চলের ৮শ' লোক নিরাপদ এলাকায় পৌঁছেছে

শ্রীলংকার উত্তরের যুদ্ধাঞ্চল থেকে বৃহস্পতিবার কমপক্ষে ৮শ' লোক সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে পালিয়ে এসেছে। শ্রীলংকার সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2009, 10:21 AM

Updated : 26 Aug 2022, 11:02 AM

কলম্বো, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকার উত্তরের যুদ্ধাঞ্চল থেকে বৃহস্পতিবার কমপক্ষে ৮শ' লোক সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে পালিয়ে এসেছে। শ্রীলংকার সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। ওই অঞ্চলে গোলার আঘাতে ৫২ জন নিহত হয়েছে বলে জাতিসংঘের দেওয়া তথ্যের একদিন পর সেনাবাহিনী একথা জানাল। শ্রীলংকার সেনাবাহিনীর তীব্র অভিযানের মুখে বিচ্ছিন্নবাদী গেরিলারা বর্তমানে উত্তর-পূর্বাঞ্চলে একটি জঙ্গলের তিনশ' বর্গ কিলোমিটার এলাকায় ঘেরাও হয়ে আছে। শ্রীলংকার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়াক্কার বৃহস্পতিবার বলেন, "আজ কমপক্ষে সাতশ' লোক সেনাবাহিনী নিয়ন্ত্রিত অঞ্চলে এসেছে, আরও আসছে।" ১৯৮৩ সালে বিচ্ছিন্নতাবাদী 'লিবারেশন টাইগারস অব তামিল ইলম' (এলটিটিই) এর সঙ্গে শ্রীলংকা সেনাবাহিনীর লড়াই শুরু হওয়ার পর এপর্যন্ত প্রায় ৭০ হাজার লোক নিহত হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্র ও ব্রিটেন দেশটিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যাতে যুদ্ধাঞ্চল থেকে হতাহতদের সরানো ও সেখানে ত্রাণ পাঠানো যায়। জাতিসংঘ বুধবার জানায় ওই অঞ্চলে গোলার আঘাতে ৫২ জন নিহত ও ৮০ জন আহত। তামিল গেরিলাদের নিয়ন্ত্রিত এলাকায় আটকা পড়া প্রায় আড়াই লাখ মানুষের জন্য উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন সাহায্য সংস্থা। তবে শ্রীলংকার সরকার বলেছে এ সংখ্যা উল্লিখিত সংখ্যার প্রায় অর্ধেক। সরকার ওই অঞ্চলের বেসামরিক লোকজনকে "নিরাপদ অঞ্চলে" সরে আসার আহ্বান জানিয়েছে। সরকার বলেছে, যারা গেরিলা নিয়ন্ত্রিত এলাকা থেকে সরে আসবে না, তাদের জীবনের জন্য সরকার দায়ী থাকবে না। 'দ্য ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস (আইসিআরসি) জানিয়েছে, বুধবার বেশ কয়েকবার হামলার পর গেরিলা নিয়ন্ত্রিত অঞ্চলের একমাত্র হাসপাতালটি খালি করে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬১৫ ঘ.