২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ানতানামো মামলায় যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করলো ব্রিটিশ বিচারকরা

গুয়ানতানামো কারাগারে আটক ব্রিটিশ নাগরিকের ওপর নির্যাতনের তথ্যপ্রমাণ প্রকাশ করা হলে ব্রিটেনকে গোয়েন্দা তথ্য সহায়তা বন্ধ করে দেওয়ার করার হুমকি দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন ব্রিটিশ উচ্চ আদালতের দুই ঊর্ধ্বতন বিচারক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2009, 09:26 AM

Updated : 26 Aug 2022, 11:02 AM

লন্ডন, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গুয়ানতানামো কারাগারে আটক ব্রিটিশ নাগরিকের ওপর নির্যাতনের তথ্যপ্রমাণ প্রকাশ করা হলে ব্রিটেনকে গোয়েন্দা তথ্য সহায়তা বন্ধ করে দেওয়ার করার হুমকি দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন ব্রিটিশ উচ্চ আদালতের দুই ঊর্ধ্বতন বিচারক। ইথিওপীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক বিনইয়াম মোহামেদ যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো কারাগারে বন্দি রয়েছেন এবং তাকে বিনা বিচারে আটকে রাখার প্রতিবাদে গত ৫ জানুয়ারি থেকে অনশন করছেন। যুক্তরাষ্ট্রের হাতে আটক হওয়ার পর এবং গুয়ানতানামো কারাগারে বন্দি অবস্থায় বিনইয়ামকে নির্যাতনের যেসব অভিযোগ রয়েছে তার পূর্ণ বৃত্তান্ত প্রকাশ করার জন্য আদালতের কাছে আবেদন করেছে কয়েকটি ব্রিটিশ গণমাধ্যম প্রতিষ্ঠান। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ডের আইনজীবীদের উদ্ধৃতি দিয়ে উচ্চ আদালতের বিচারকরা জানান, গোয়েন্দা সহায়তা পুনর্বিবেচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার "ব্রিটেনের নাগরিকরা যে বিপদের ঝুঁকিতে রয়েছে তা আরও বাড়িয়ে দিতে পারে, বিশেষত এমন এক সময়ে যখনও সন্ত্রাসী হুমকি খুব ভালভাবেই রয়েছে।" উচ্চ আদালতের বিচারক লর্ড জাস্টিস থমাস এবং লর্ড জাস্টিস লিও জোনস এর রায় অনুয়াযী মিলিব্যান্ডের আইনজীবীরা বলেন, ওই হুমকি ছিল এবং বারাক ওবামা প্রশাসনেও তা আছে। ওদিকে, পরে পররাষ্ট্রমন্ত্রী মিলিব্যান্ড চ্যানেল ফোর'কে বলেন, এ মামলাটি 'গুরুতর' এবং ব্রিটেন কখনোই কোনো নির্যাতনের পক্ষে অবস্থান নেয়নি কিংবা অনুমোদন দেয়নি। তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্রের কাছ থেকে গোয়েন্দা সহায়তা বন্ধ করার কোনো হুমকি ছিল না।" বিনইয়াম মোহামেদ ২০০২ সালে পাকিস্তানে আটক হন। পরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা হেফাজতে তাকে মরক্কো হয়ে গুয়ানতানামো কারাগারে নিয়ে আসা হয়। অক্টোবরে গুয়ানতানামোর যুদ্ধাপরাধ আদালতের দেখভালকারী পেন্টাগন কর্মকর্তাদের কাছে বিনইয়াম বলেন যে, মরক্কোর একটি করাগারে নির্যাতনের শিকার হয়ে তিনি যুক্তরাষ্ট্রে 'তেজষ্ক্রিয় বোমা' হামলার বিষয়ে মিথ্যা কথা বলেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪৫০ ঘ.