২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে মার্কিন সেনার চেয়ে সুশাসন বেশি প্রয়োজন: মুলেন

আফগানিস্তানে বিদ্রোহী তৎপরতা দমনে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের চেয়ে সুশাসনই বেশি প্রয়োজন। মার্কিন বাহিনীর শীর্ষ কর্মকতা অ্যাডমিরাল মাইক মুলেন সোমবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2009, 12:20 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে বিদ্রোহী তৎপরতা দমনে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের চেয়ে সুশাসনই বেশি প্রয়োজন। মার্কিন বাহিনীর শীর্ষ কর্মকতা অ্যাডমিরাল মাইক মুলেন সোমবার একথা বলেছেন। দুর্নীতিগ্রস্ত আফগান সরকারকে বিশ্বের অন্যতম দুর্বল সরকার হিসেবে চিহ্নিত করে পেন্টাগনের একটি প্রতিবেদন প্রকাশের পর মার্কিন বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান মুলেন এই মন্তব্য করলেন। মুলেন বলেন, "আফগানিস্তানে এক নাম্বার প্রয়োজনীয় জিনিসটি হচ্ছে সুশাসন। মার্কিন বাহিনী এটি দিতে পারবে না।" ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে তালেবান সরকারের পতনের পর থেকে আফগানিস্তানে সহিংসতা বেড়েছে অনেক। এই অবস্থায় জঙ্গি তৎপরতা দমনে আগামী এক বছরের মধ্যে দেশটিতে আরও ৩০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এই ৩০ হাজারের মধ্যে অন্তত কিছু সেনা শিগগির আফগানিস্তানে পাঠানোর অনুমোদন দেবেন বলে আশা করা হচ্ছে। মুলেন জানিয়েছেন, অতিরিক্ত সেনা মোতায়েন করা হলে ন্যাটো এবং মার্কিন বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে আরও কার্যকর অভিযান চালাতে পারবে এবং অনেক এলাকা থেকে বিদ্রোহিদের উৎখাত করতে পারবে। তবে একই সঙ্গে তিনি জানান, এর থেকে একটি কার্যকরী সরকার আরও বেশি প্রয়োজন এজন্য যে, এতে করে সাধারণ আফগানদের বিশ্বাস করানো যাবে তালেবানদের চেয়ে পশ্চিমা সমর্থিত নেতারা বরং ভাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৫৩ ঘ.