২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হতে পারেন ক্রিস হিল

উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ মধ্যস্থতাকারী ক্রিস হিলকে ইরাকে দেশটির রাষ্ট্রদূত করা হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা সোমবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2009, 10:48 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ মধ্যস্থতাকারী ক্রিস হিলকে ইরাকে দেশটির রাষ্ট্রদূত করা হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা সোমবার একথা বলেছেন। উত্তর কোরিয়ার পরমাণু সংকট সমাধানে ছয়জাতি আলোচনার অংশ হিসেবে চীন, জাপান, রাশিয়া এবং দুই কোরিয়ার সঙ্গে কাজের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ছাড়াও ইউরোপের দেশগুলোর সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে হিলের। প্রেসিডেন্ট ওবামার কাছ থেকে আনুষ্ঠানিক মনোনয়ন পেলে নিয়োগের আগে সিনেটের অনুমোদন লাভ করতে হবে হিলকে। ইরাকে দূত হিসেবে নিয়োগ পেলে রায়ান ক্রোকারের স্থলাভিষিক্ত হবেন হিল। ইরাকে যুক্তরাষ্ট্রের বর্তমান দূত ক্রোকারের মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে এবং তিনি আরবী ভাষায় কথা বলতে সক্ষম। এর আগে সিরিয়া, কুয়েত এবং লেবাননে দূতের দায়িত্ব পালন করেছেন ক্রোকার। আনুষ্ঠানিকভাবে হিলের মনোনয়নের কথা এখনও প্রকাশ করা না হলেও মার্র্কিন গণমাধ্যমে এ সংক্রান্ত একাধিক খবর প্রকাশিত হয়েছে। এবিসি টেলিভিশনের ওয়েবসাইটে এমন একটি খবর প্রথম প্রকাশিত হয়। তবে, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গর্ডন দুগুইড বলেছেন, "মন্ত্রী এবং অবশ্যই প্রেসিডেন্টের কাছে ইরাক খুবই গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ইস্যু এবং তারা ইরাক নীতি নিয়ে কাজ করছেন। আমাদের কোনো মনোনয়নের প্রক্রিয়া এগোলে হোয়াউট হাউস সে বিষয়টি প্রকাশ করবে।" ওদিকে, হোয়াউট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, ইরাকের প্রাদেশিক নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় প্রেসিডেন্ট ওবামা ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি এবং প্রেসিডেন্ট জালাল তালাবানির সঙ্গে টেলিফোনে কথা বলে তাদের অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে ইরাক থেকে সেনা ফিরিয়ে আনা এবং সেখানে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি কমিয়ে আনার বিষয়েও ইরাকি নেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি। তবে হোয়াউট হাউস থেকে হিলের মনোনয়নের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৩০ ঘ.