নয়াদিল্লি, ফ্রেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পাকিস্তান মুম্বাই হামলার তদন্তে সক্রিয় হয়েছে বলে মনে করছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম কে নারায়ণন। রোববার তিনি বলেছেন, হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে ভারতের দেওয়া নথিপত্রের বিষয়ে সুনির্দিষ্ট প্রশ্নের জবাব চেয়েছে পাকিস্তান।
তবে তার মতে জঙ্গিবাদ মোকাবেলায় এখনও যথেষ্ট সক্রিয়তা দেখাতে পারছে না দেশটির সরকার।
সিএনএন-আইবিএন টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নারায়ণন বলেন, "আমি যতোটুকু জানি নথিপত্র পাওয়ার পর পাকিস্তানের সরকার এ নিয়ে ভাবছে এবং আমাদের কাছে কিছু সংখ্যক প্রশ্ন উত্থাপন করেছে যার জবাবও দেয়া হয়েছে।"
তিনি বলেন, "নিশ্চিতভাবেই তাদের সক্রিয় মনে হচ্ছে এবং অন্ততপক্ষে তারা এমনভাবে এগোচ্ছে যেমনটি একটি তদন্তকারী সংস্থার কাছ থেকে আমরা প্রত্যাশা করি। তারা বিভিন্ন বিষয়ে জানতে চাইছে, এমন নয় যে যা কিছু দেওয়া হয়েছে তা নিয়ে কেবল আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে তারা।"
মুম্বাই হামলায় বেঁচে থাকা এক হামলাকারীর স্বীকারোক্তি এবং টেলিফোনে হামলাকারীদের সঙ্গে পাকিস্তানে তাদের নিয়ন্ত্রকদের কথোপকথনের স্যাটেলাইট রেকর্ড, তাদের ব্যবহৃত পাকিস্তানে তৈরি অস্ত্রশস্ত্রের তালিকাসহ অন্যান্য তথ্যপ্রমাণের একটি ফাইল স
bdnews24