২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন মানবাধিকার কর্মীর উ. কোরিয়ায় প্রবেশ

উত্তর কোরিয়ার জনগণের ভোগান্তির প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের চেষ্টায় যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক এক কর্মী প্রায়বিচ্ছিন্ন হয়ে থাকা দেশটিতে প্রবেশ করেছে। অন্যান্য মানবাধিকার কর্মী ও দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম শনিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2009, 09:48 AM

Updated : 26 Aug 2022, 12:32 PM

সউল, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়ার জনগণের ভোগান্তির প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের চেষ্টায় যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক এক কর্মী প্রায়বিচ্ছিন্ন হয়ে থাকা দেশটিতে প্রবেশ করেছে। অন্যান্য মানবাধিকার কর্মী ও দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম শনিবার একথা জানিয়েছে। উত্তর কোরিয়া তাদের সীমান্ত অতিক্রমকারী বিদেশিদের দেখামাত্রই সাধারণত গ্রেপ্তার করে। তারা এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। কয়েকজন মানবাধিকার কর্মী রয়টার্সকে জানিয়েছেন, ২৮ বছর বয়সী রবার্ট পার্ক চীন থেকে থেকে শুক্রবার উত্তর কোরিয়ায় প্রবেশ করেছেন। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা ও কাকমিন ইবো পত্রিকা পার্ককে এগিয়ে দেওয়া মানবাধিকার কর্মীদের উদ্ধৃত করে জানায়, তিনি চীনের উত্তর-পূর্বের সীমান্ত শহর হোয়েরইয়ং হয়ে উত্তর কোরিয়ায় ঢুকেছেন। সীমান্ত পর্যন্ত যাওয়া পার্কের সঙ্গীরা জানান, সে সীমান্ত অতিক্রমের সময় চিৎকার করে বলতে থাকেন, "আমি আমেরিকার নাগরিক। আমি ঈশ্বরের ভালবাসা নিয়ে এসেছি। ঈশ্বর আপনাদের ভালবাসে।" পার্কের সঙ্গীরা নিরাপত্তার কারণে তাদের নাম না প্রকাশে অনুরোধ জানায়। পার্ক এ সপ্তাহের গোড়ার দিকে সউলে রয়টার্সকে বলেন, তিনি মনে করে একজন খ্রিস্টান হিসেবে তার এ যাত্রা করা উচিত এবং যুক্তরাষ্ট্র সরকার তাকে মুক্তির চেষ্টা চালাবে তা তিনি চান না। "আমি চাই না প্রেসিডেন্ট ওবামা এসে আমাকে মুক্ত করুক। আমি চাই উত্তর কোরিয়ার মানুষ মুক্ত হোক।" বুধবার পার্ক এ কথা বলার পর সউল থেকে চীনে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫৩৯ ঘ.