২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশ-মার্কিন পরমাণু অস্ত্রহ্রাস হবে নজিরবিহীন: ল্যাভরভ

নতুন একটি অস্ত্রহ্রাস চুক্তির মাধ্যমে নজিরবিহীন পরিমাণে পরমাণু অস্ত্র কমানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভের উদ্ধৃতি দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা রিয়া মঙ্গলবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 07:14 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

মস্কো, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নতুন একটি অস্ত্রহ্রাস চুক্তির মাধ্যমে নজিরবিহীন পরিমাণে পরমাণু অস্ত্র কমানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভের উদ্ধৃতি দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা রিয়া মঙ্গলবার একথা জানিয়েছে। ১৯৯১ সালের 'স্ট্রাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি ( স্ট্রাট-১) এর স্থলে পরমাণু অস্ত্র হ্রাসের নতুন একটি চুক্তির পরিকল্পনা করলেও এখন পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি দেশ দুটি। সংবাদ সংস্থা রিয়া ল্যাভরোভের উদ্ধৃতি দিয়ে জানায়, "এ চুক্তির লক্ষ্য হবে নজিরবিহীন পরিমাণে পরমাণু অস্ত্র হ্রাস করা।"