২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলোম্বিয়া-ভেনেজুয়েলা উত্তেজনা বাড়ছে

প্রতিবেশী ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে কলোম্বিয়া রোববার বলেছে, বিদেশি সেনাবাহিনীর আক্রমণ প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে তারা। একইদিন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ বলেছেন, ভেনেজুয়েলাকে আঘাত করে এমন কোনো পদক্ষেপের জন্য কলোম্বিয়াকে মূল্য দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2009, 10:31 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

বোগোতা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রতিবেশী ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে কলোম্বিয়া রোববার বলেছে, বিদেশি সেনাবাহিনীর আক্রমণ প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে তারা। একইদিন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ বলেছেন, ভেনেজুয়েলাকে আঘাত করে এমন কোনো পদক্ষেপের জন্য কলোম্বিয়াকে মূল্য দিতে হবে। ভেনেজুয়েলার প্রতি সুনির্দিষ্ট অভিযোগ না করে কলোম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী গাব্রিয়েল সিলভা রোববার জানান, কলোম্বিয়া যেকোনো ধরনের আক্রমণ মোকাবেলার কৌশল নির্ধারণের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট শ্যাভেজ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র কলোম্বিয়ার সহযোগিতায় তার দেশে আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে। তবে যুক্তরাষ্ট্র এ অভিযোগ অস্বীকার করেছে। ক্যারিবিয়ান উপসাগরের সমুদ্রসীমা নির্ধারণ নিয়ে ১৯৮৭ সালে প্রায় যুদ্ধে উপনীত হতে যাচ্ছিল ল্যাতিন আমেরিকার এ দেশ দুটি। ২০০৮ সালে ইকুয়েডরের অভ্যন্তরে একটি বিদ্রোহী ঘাঁটিতে কলোম্বিয়া হামলা চালালে দেশটির সীমান্তের কাছে ট্যাংক পাঠানোর নির্দেশ দেন শ্যাভেজ। শ্যাভেজের মিত্র ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া ওই হামলাকে আগ্রাসন আখ্যা দেন। প্রতিরক্ষামন্ত্রী সিলভা একটি সংবাদপত্রকে বলেন, "আমরা অভ্যন্তরীণ হুমকির দিকে মনোযোগ দিচ্ছি। এ ঝুঁকি বাড়ছে কেননা বাইরে থেকে ক্রমাগতই কলোম্বিয়ার জন্য হুমকি আসছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬১২ ঘ.