২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই হামলাকারী কাসাবের স্বীকারোক্তি প্রত্যাহার

মুম্বাইয়ে নভেম্বরের সন্ত্রাসী হামলায় ধরা পড়া একমাত্র বন্দুকধারী আজমল কাসাব শুক্রবার আদালতে তার স্বীকারোক্তি প্রত্যাহার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2009, 03:35 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

মুম্বাই, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুম্বাইয়ে নভেম্বরের সন্ত্রাসী হামলায় ধরা পড়া একমাত্র বন্দুকধারী আজমল কাসাব শুক্রবার আদালতে তার স্বীকারোক্তি প্রত্যাহার করেছে। পুলিশ নির্যাতন করে তার কাছ থেকে জোর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করেছে বলে কাসাব অভিযোগ করেছে। পাকিস্তানি নাগরিক মোহম্মদ আজমল কাসাব খুন ও ভারতবিরোধী লড়াইসহ ৮৬ টি মামলায় অভিযুক্ত। সরকারি কৌঁসুলি উজ্জ্বল নিকাম রয়টার্সকে টেলিফোনে বলেন, " কাসাব আদালতে বলেছেন, মুম্বাইয়ে হামলার কয়েকদিন আগে তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তাকে কারাগারে রাখা হয়েছে।" নিকাম বলেন, কাসাবের স্বীকারোক্তি প্রত্যাহারে তেমন কিছু আসবে যাবে না। কারণ তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে। কাসাব দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ড হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩১ ঘ.