কোপেনহেগেন, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কোপেনহেগেনে জলবায়ু সম্মেলনে কেন্দ্রের বাইরে বুধবার শ' শ' প্রতিবাদকারীকে ঠেকাতে ডেনমার্কের পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে।
রয়টার্সের একজন সাংবাদিক জানিয়েছেন, প্রতিবাদকারীরা সম্মেলন কেন্দ্র ঘিরে রাখা প্রতিবন্ধকতা ভেঙে ফেলতে চাইলে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। সম্মেলন কেন্দ্রে এ সময় প্রতিনিধিরা একটি জলবায়ু চুক্তিতে উপনীত হওয়ার জন্য আলোচনা করছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮২২ ঘ.
bdnews24