লন্ডন ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফ্রিকায় অকার্যকর প্রমাণিত হয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক এন্ডো ফার্মাসিউটিক্যালস ফার্মের তৈরি এইডস ভাইরাস সংক্রমণ প্রতিরোধকারী জেল। ব্রিটেনের মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (এমআরসি) সোমবার একথা জানিয়েছে।
যৌন সংসর্গ থেকে এইডস সংক্রমণ প্রতিরোধের জন্য তেরি 'প্রো ২০০০' জেলটি আন্তর্জাতিকভাবে আফ্রিকার ৪ টি দেশের ৯ হাজার নারীর ওপর পরীক্ষা করে কোনও ফল পাওয়া যায়নি। এই জেল ব্যবহারে এইচআইভি সংক্রমণের ঝুঁকি কমার কোনও প্রমাণ পাওয়া যায়নি।
এমআরসি এক বিবৃতিতে বলেছে, কোনও জেলই এইচআইভি সংক্রমণ প্রতিরোধে কার্যকর প্রমাণিত হয়নি এবং পরীক্ষায় দেখা গেছে প্রো ২০০০ জেল ব্যবহারেও কোনও উপকার হয় না। এতে করে চিকিৎসাক্ষেত্রে জেলটির গুরুত্ব নিয়ে বৈজ্ঞানিক চিন্তা-ভাবনার অবসান ঘটল।
জেলটি পরীক্ষার নেতৃত্বে থাকা এমআরসি'র শিনা ম্যাকরম্যাক বলেন, ফলাফল খুবই পীড়াদায়ক, বিশেষ করে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের 'এনআইএইচ' পৃষ্ঠপোষকতায় পরিচালিত ছোট্ট একটি পরীক্ষার এ ফলাফলের আলোকে। কারণ, এনআইএইচ বলেছিল, প্রো ২০০০ এইচআইভি সংক্রমণের ঝুঁকি ৩০ শতাংশ কমাতে পারে।
তারপরও তিনি বলেন, এই ফল গুরুত্বপূর্ণ। কারণ এতে করে পণ্য পরীক্ষা করার প্রয়োজনীয়তার দিকটি স্পষ্ট হল। এতে করে একটি পণ্য কাজ করছে কিনা তার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৩ ঘ.
bdnews24