পেশাওয়ার, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের পেশাওয়ারে একটি আদালত ভবনের কাছে সোমবার বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ৯ জন নিহত হয়েছে। কর্মকর্তারা একথা বলেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সোমবারের বোমাটি দৃশ্যত আদালতের কাছে একটি অটোরিকশাতে স্থাপন করা হয়েছিল।
নগরীর প্রধান সরকারি হাসপাতালের ডাক্তার শাহিব গুল প্রাথমিক খবরে ৫ টি দেহ হাসপাতালে নেওয়ার কথা জানান।
পাকিস্তানের সেনাবাহিনী দক্ষিণ ওয়াজিরিস্তানে তালেবানদের বিরুদ্ধে স্থল অভিযান শুরুর পর সংঘটিত একের পর এক বোমা হামলার মধ্যে এটিই সর্বসা
bdnews24