নয়াদিল্লী থেকে প্রতিনিধি
নয়াদিল্লী, ৫ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা শনিবার অভিযোগ করে বলেছে, বাংলাদেশ সরকার তাদের সঙ্গে 'বিশ্বাসঘাতকতা' করেছে।
শনিবার আসামের প্রধান নগরী গৌহাটির মুখ্য ম্যাজিস্ট্রেট আদালতে তোলার পর সদ্য আটক উলফা চেয়ারম্যান অরবিন্দ রাজখোওয়া সাংবাদিকদের কাছে বলেন, "বাংলাদেশ আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।"
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গত শুক্রবার জানায়, অরবিন্দ, তার স্ত্রী ও দুই সন্তানকে বাংলাদেশ-ভারত সীমান্তের ওপারে মেঘালয়ের ডাউকিতে গ্রেপ্তার করা হয়। তাদের সঙ্গে অরবিন্দের ব্যক্তিগত দেহরক্ষী রাজা বোরা ও উলফার সামরিক শাখার উপ প্রধান রাজু বড়
bdnews24