২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি বজায় রাখবে থাইল্যান্ড-ক্যাম্বোডিয়া

থাইল্যান্ড ও ক্যাম্বোডিয়ার মধ্যে সামপ্রতিক কূটনৈতিক বিরোধ সীমান্ত সংঘর্ষে রূপ নেবে না এবং দু দেশের সশস্ত্র বাহিনীই সম্পর্কোন্নয়নে একে অপরকে সহায়তা করবে। থাই ও ক্যাম্বোডীয় প্রতিরক্ষামন্ত্রী শুক্রবার এ অঙ্গীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2009, 10:36 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ব্যাংকক, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- থাইল্যান্ড ও ক্যাম্বোডিয়ার মধ্যে সামপ্রতিক কূটনৈতিক বিরোধ সীমান্ত সংঘর্ষে রূপ নেবে না এবং দু দেশের সশস্ত্র বাহিনীই সম্পর্কোন্নয়নে একে অপরকে সহায়তা করবে। থাই ও ক্যাম্বোডীয় প্রতিরক্ষামন্ত্রী শুক্রবার এ অঙ্গীকার করেছেন। থাইল্যান্ড ও ক্যাম্বাডিয়ার উত্তেজনাপূর্ণ সীমান্তে গতবছর সেনাদের মধ্যে গুলিবিনিময় হয়েছে। এ বছর ক্যাম্বোডিয়া সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে অর্থনৈতিক উপদেষ্টা করায় দু দেশের মধ্যে নতুন করে কূটনৈতিক বিরোধ দেখা দেয়। দুর্নীতি মামলা থেকে পালিয়ে বেড়ানো থাকসিনকে দেশে ফেরত পেতে চায় থাইল্যান্ড। এসময় ক্যাম্বোডিয়া তাকে অর্থনৈতিক উপদেষ্টা করে সেদেশে থাকার আমন্ত্রণ জানানোয় ক্ষুব্ধ হয়েছে থাইল্যান্ড। থাকসিনকে হস্তান্তরের থাই অনুরোধও প্রত্যাখ্যান করেছে ক্যাম্বোডিয়া। এই কূটনৈতিক বিরোধের মধ্যেও শুক্রবার ক্যাম্বোডিয়ার প্রতিরক্ষামন্ত্রী পাত্তায়ার সঙ্গে বৈঠকের পর ব্যাংককে এক সাংবাদিক সম্মেলনে থাই প্রতিরক্ষামন্ত্রী প্রাওয়িত অংসুয়ান বলেন, দু দেশের মধ্যে সম্পর্কোন্নয়নে থাইল্যান্ড এবং ক্যাম্বোডিয়ার সশস্ত্র বাহিনী সব ধরনের প্রচেষ্টাই সমর্থন করবে। থাই-ক্যাম্বোডিয়া জেনারেল বর্ডার কমিটির দুই দিনের বৈঠক শেষে তিনি বলেন, "এর সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে জনগণের নিরাপত্তা এবং সীমান্তে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৪ ঘ.