২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে হত্যাযজ্ঞের মূল সন্দেহভাজনের আত্মসমর্পণ

ফিলিপাইনে নির্বাচন সম্পর্কিত বিরোধের জেরে ৫৭ জনকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন বৃহস্পতিবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। একজন সেনা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2009, 10:54 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ম্যানিলা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনে নির্বাচন সম্পর্কিত বিরোধের জেরে ৫৭ জনকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন বৃহস্পতিবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। একজন সেনা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য আন্দাল আমপাতুয়ান জুনিয়র আত্মসমর্পণ করার পর সেনা হেলিকপ্টারে করে তাকে মাগুইনদানাও প্রদেশের রাজধানী থেকে বের করে নিয়ে যাওয়া হয়। ওই ব্যক্তি দাত ুউনসে শহরের মেয়রও। প্রতিদ্বন্দ্বী মানগুয়াদাদাতুস পরিবারের সদস্যরা আগামী বছর অনুষ্ঠেয় প্রাদেশিক গভর্নর নির্বাচনের জন্য তাদের এক সদস্যের মনোনয়ন জমা দিতে যাওয়া সময় তাদের ওপর ওই হত্যাযজ্ঞ ঘটে। প্রায় ১০০ সশস্ত্র ব্যক্তি হামলা চালিয়ে হত্যাকাণ্ড ঘটানোর কয়েক দিন পর প্রধান সন্দেহভাজন আত্মসমর্পণ করল। নিহতদের সবাইকে শনাক্ত করা সম্ভব না হলেও তাদের ২২ জন সাংবাদিক বলে জানা গেছে। এরা গাড়িবহরের সঙ্গে যাচ্ছিল। আন্দালও ওই গভর্নর পদে প্রার্থী হয়েছিল। তার আমপাতুয়ান পরিবারের সদস্যদের হত্যা করারও অভিযোগ রয়েছে মানগুয়াদাদাতুস পরিবারের বিরুদ্ধে। ফিলিপাইন সেনাবাহিনীর লে. জেনারেল রেইমানদো ফেরার রয়টার্সকে বলেছেন, "তাকে আমাদের হেফাজতে আনা হয়েছে। তার ভাই জেস দুরেজা তাকে আমাদের হাতে তুলে দিয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৪৬ ঘ.