মুম্বাই, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/)--- মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার এক বছরপূর্তি বৃহস্পতিবার পালন করেছে ভারত। দিনটি পালন উপলক্ষে পুলিশ নগরীর গুরুত্বপূর্ণ ভবনগুলোর সামনে প্যারেড করে সন্ত্রাস প্রতিরোধের অঙ্গীকার ও প্রস্তুতি প্রদর্শন করে।
পুলিশের প্যারেডের সময় রাস্তার পাশে জড়ো হওয়া সাধারণ মানুষ 'সহিংসতা বন্ধ কর"সহ সন্ত্রাসবাদের বিরুদ্ধে নানা স্লোগান দেয়, কোথাও কোথাও প্রদীপও জ্বালায়।
গত বছরের ২৬ নভেম্বর রাতে শহরের তাজ এবং ওবেরয় হোটেল, ব্যস্ত রেল স্টেশন ছত্রপতি শিবাজি টার্মিনাল (সিএসটি), নরিম্যান হাউসসহ অন্তত ৭টি স্থানে হামলা চালানো হয়। এতে নিহত হয় ১৬৬ জন।
হামলা চালানোর সময় পাকিস্তানভিত্তিক ১০ জঙ্গির ছুটে যাওয়া পথ ধরে পুলিশ কমান্ডোরা নতুন অত্যাধুনিক অস্ত্র ও সাঁজায়ো গাড়ি নিয়ে মহড়া দেয়। ইহুদি সেন্টার নরিম্যানের অধিবাসীরা মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ করে।
হামলার অন্যতম লক্ষ্যস্থল তাজমহল হোটেলের বাইরেও কিছু ব্যক্তি জড়ো হয়ে প্রদীপ জ্বালায়। এ হোটেলের কাছেই ইন্ডিয়া গেটে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করা হচ্ছে।
মুম্বাইয়ে পর্যটকদের কাছে আকর্ষক লিউপোল্ড ক্যাফের বাইরে বিভিন্ন মন্তব্য লেখা একটি ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়। দেয়ালে বুলেটের ক্ষতচিহ্নের সামনে দাঁড়িয়ে ক্যাফের সুবির কুমার সিং বলেন, "আমরা সন্ত্রাসের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করতে এখানে দাঁড়িয়েছি।"
হামলার বর্ষপূর্তিতে সামনে রেখে বুধবার থেকেই ভারতের বাণিজ্যিক রাজধানীটিতে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। মুম্বাইয়ের দক্ষিণাঞ্চলে কূটনীতিক এবং ধর্মীয় নেতারা প্রদীপ জ্বালান। দেয়ালে দেয়ালে লেখা হয়েছে বিভিন্ন স্লোগান।
হামলায় যারা আপনজন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, "ভারতের সবচেয়ে বড় এ হামলায় যেসব নিরীহ জনগন এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস প্রাণ হারিয়েছেন তাদের স্মরণ করার এবং তাদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন এটি।
"ভারতের অসা
bdnews24