২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিকাগো মামলায় পাকিস্তানের সাবেক সেনাকর্মকর্তা গ্রেপ্তার

শিকাগোয় সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির সঙ্গে জড়িত থাকার সন্দেহে পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলো সাবেক এক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। সেনাবাহিনীর এক মুখপাত্র বুধবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 01:13 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ইসলামাবাদ, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শিকাগোয় সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির সঙ্গে জড়িত থাকার সন্দেহে পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলো সাবেক এক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। সেনাবাহিনীর এক মুখপাত্র বুধবার একথা বলেছেন। ডেনিশ জিল্যান্ড-পোস্টেন পত্রিকায় হামলা পরিকল্পনার অভিযোগে গত মাসে ডেভিড হ্যাডলি এবং তাহাউর হুসেইন রানা গ্রেপ্তার হয়। ওই পত্রিকাটি ২০০৫ সালে মহানবী (সাঃ) এর ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে কয়েকটি দেশে মুসলিম বিক্ষোভ উস্কে দেয়। রানা পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক। অন্যদিকে, হ্যাডলি একজন মার্কিন নাগরিক। গ্রেপ্তার হওয়া এই দুইজনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে সাবেক এক মেজরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পকিস্তানের সেনাবাহিনীর ত্র"খপাত্র আতাহার আব্বাস। তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান আব্বাস। কর্তব্যরত কোনও কর্মকর্তাকে এ মামলায় আটক করা হয়নি বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের আদালতের নথিতে বলা হয়েছে, শিকাগোয় ধরা পড়া দুইজন পাকিস্তানের লস্কর ই