২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি তহবিল গড়া শুরু করেছে বিশ্ব ব্যাংক

খাদ্য মূল্য নিয়ে আরেকটি সংকট দেখা দেওয়ার ঝুঁকির মুখে বিশ্ব ব্যাংক বিশ্বের গরিব দেশগুলোর কৃষি উন্নয়নের জন্য শুরুতে দেড় বিলিয়ন ডলার নিয়ে একটি ট্রাস্টফান্ড গঠন করতে যাচ্ছে । ব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক মঙ্গলবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 09:25 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ওয়াশিংটন, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- খাদ্য মূল্য নিয়ে আরেকটি সংকট দেখা দেওয়ার ঝুঁকির মুখে বিশ্ব ব্যাংক বিশ্বের গরিব দেশগুলোর কৃষি উন্নয়নের জন্য শুরুতে দেড় বিলিয়ন ডলার নিয়ে একটি ট্রাস্টফান্ড গঠন করতে যাচ্ছে । ব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক মঙ্গলবার একথা জানিয়েছেন। জোয়েলিক জানান, ভারত ও ফিলিপাইনে শস্য উৎপাদন কম হওয়ায় ২০০৮ সালের মতো আবারও খাদ্য মূল্য বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ব্র"কিং ইনস্টিটিউটে খাদ্য নিরাপত্তা বিষয়ক এক সেমিনারের এক ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, "আমি পূর্বাভাস দিচ্ছি না। আমি শুধু জানাচ্ছি একটি সম্ভাব্য ঝুঁকির বিরুদ্ধে আমাদের আগে থেকেই ব্যবস্থা নিতে হবে।" জাতিসংঘের সংস্থাগুলো জানিয়েছে, গত বছর খাদ্য মূল্য রেকর্ড পরিমাণ বেড়ে যাওয়ার পর তা কমার হার খুব মন্থর হওয়ায় বিশ্বের প্রায় ১ শ' কোটি লোক অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে। বিশে^র ধনী দেশগুলো আগামী তিন বছরে উন্নয়নশীল দেশগুলোর খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক চাষীদের সহায়তা হিসেবে ২০ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে। তবে কূটনীতিকরা ও ত্রাণ সংস্থাগুলো বলেছে, নতুন করে দেওয়া হচ্ছে মাত্র ৩ বিলিয়ন ডলার। ২০ বিলিয়ন কি নতুন করে ব্যয় করা হবে নাকি চলমান ত্রাণ কর্মসূচি থেকে দেওয়া হবে- সাংবাদিকদের এ প্রশ্নে জোয়েলিক বলেন, "আমি যতদূর জানি এটা দুটির সংমিশ্রণে করা হবে। সাধারণত আমরা যেভাবে করে থাকি।" সেপ্টেম্বরে জি -টোয়েন্টি নেতারা এ প্রতিশ্র"তি পূরণে বিশ্বব্যাংককে শিগগিরই একটি তহবিল গঠনের আহ্বান জানায়। জোয়েলিক বলেন, "আমি (বিশ্ব ব্যাংক) প্রতিশ্র"তির (২০ বিলিয়নের) বেশিটা পেতে চাই। তবে প্রধান কথা হচ্ছে, প্রতিশ্র"তি রাখতে হবে।" তিনি আরও বলেন, "আমার কথা হচ্ছে, বিষয়টি শুরু হোক।" জোয়েলিক জানান, যুক্তরাষ্ট্র, কানাডা ও স্পেন থেকে এ অর্থ সংগ্রহ করা হবে। এছাড়াও ইউরোপীয় কমিশনও তহবিলে অর্থ দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৫২১ ঘ.