২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে এক ব্যক্তির ২০ লাখ ডলার ছিনতাই

তাইওয়ানের এক ব্যক্তি ব্যাংক থেকে ২০ লাখ ডলারেরও বেশি তোলার পর ছিনতাইকারীর কবলে পড়ে সব খুইয়েছেন। পুলিশ মঙ্গলবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 09:04 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

তাইপে, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তাইওয়ানের এক ব্যক্তি ব্যাংক থেকে ২০ লাখ ডলারেরও বেশি তোলার পর ছিনতাইকারীর কবলে পড়ে সব খুইয়েছেন। পুলিশ মঙ্গলবার একথা জানিয়েছে। পুলিশের তদন্তকারী কর্মকর্তা চ্যাং জানান, তাইওয়ানের দক্ষিণাঞ্চলের তাইনান শহরে এ ঘটনা ঘটেছে। ৫০ বছর বয়সী তাসাই সোমবার বিকেলে ব্যাংক থেকে ৭৭ মিলিয়ন তাইওয়ানি ডলার (২ দশমিক ৩৯ মিলিয়ন ডলার) তোলার পরপরই মুখোশ পড়া বন্দুকধারীরা তার কাছ থেকে সব ছিনিয়ে নেয়। শহরটির ইতিহাসে এটাই সর্বোচ্চ পরিমাণ অর্থ ছিনতাইয়ের ঘটনা। তাইওয়ানের সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, তাসাই অর্থ তুলে গাড়িতে উঠে পাশেই তার ঘড়ির দোকানে যাওয়ার সময় বন্দুকধারীদের কবলে পড়েন। সংবাদ সংস্থাটি আরও জানায়, বন্দুকধারীদের সঙ্গে ধস্তাধস্তির সময় দোকানের এক কর্মচারীর পায়ে গুলি করে তারা। পুলিশ ওই তিন বন্দুকধারীকে খুঁজছে এবং তাদের ধরতে শহরের অধিবাসীদের সাহায্য চেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৪৫৪ ঘ.