২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাসের সঙ্গে বন্দি বিনিময় নাও হতে পারে: নেতানিয়াহু

হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের ব্যাপারে মতৈক্য হয়নি এবং সেটা নাও হতে পারে। ইসরায়েলের প্রধামন্ত্রী বেনিয়ামিন নেতানিয়হু মঙ্গলবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2009, 07:39 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

জেরুজালেম, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের ব্যাপারে মতৈক্য হয়নি এবং সেটা নাও হতে পারে। ইসরায়েলের প্রধামন্ত্রী বেনিয়ামিন নেতানিয়হু মঙ্গলবার একথা বলেছেন। ইসরায়েলি মন্ত্রিসভায় তার একজন ঊর্ধতন সহকর্মী কয়েক সপ্তাহের মধ্যে বন্দি বিনিময় চুক্তি হবে বলে ধারণা ব্যক্ত করার পর এ কথা জানালেন নেতানিয়াহু। নেতানিয়হু সাংবাদিকদের বলেন, "এখনও কোনো চুক্তি হয়নি এবং কোনো চুক্তি হবে কিনা তাও জানি না।" জার্মানি ও মিসরের মধ্যস্থতায় বন্দি বিনিময়ে একটি চুক্তিতে উপনীত হওয়ার আশাবাদিতার মধ্যে তিনি একথা বললেন। ইসরায়েলি সেনা গিলাদ শালিতের মুক্তির বিনিময়ে কয়েকশ' হামাস বন্দির মুক্তি আদায়ের করতে এখন মিসরে অবস্থান করছেন হামাস নেতারা। আলোচনার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারা জানিয়েছেন, হামাস যে ১৬০ জনের মুক্তি দাবি করেছে তার বিরুদ্ধে নিজেদের আপত্তি বাতিল করেছে ইসরায়েল। তবে উভয় পক্ষই শুক্রবারের ঈদ-উল-আজহার আগেই বন্দি বিনিময় চুক্তির সম্পাদিত হয়ে যাওয়া নিয়ে জল্পনা-কল্পনা নাকচ করে দিয়েছে। নেতানিয়াহু বলেন, "যদি সত্যি এ ধরনের কোনো বন্দি বিনিময় হয় তবে জনগণের মতামত ছাড়া সেটি করা হবে না। আমরা এটি চাপিয়ে দেবো না। এ ব্যপারে মন্ত্রিসভা ও জনগণের আলোচনার পরেই সিদ্ধানত নেওয়া হবে।" ইসরায়েলি মন্ত্রিসভার সাত সদস্য এ বিষয়ে সিদ্ধান্ত নিতে একান্তে আলোচনা করেছেন। এদের মধ্যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী ইলি ইসহাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩১৬ ঘ.