২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরতলের অন্ধকারে রঙবেরঙের প্রাণীর দেখা

সাগরের চিরঅন্ধকারাচ্ছন্ন গভীরে অনেক বেশি বৈচিত্র্যময় প্রাণী বাস করে। সাগরতল থেকে ওঠা তেল খেয়ে সেখানে বিচরণ করছে আলোকোজ্জ্বল জেলিফিশ, টিউবওয়র্ম'র মতো প্রাণীরা যারা এতদিন ছিল মানুষের অগোচরে। বিজ্ঞানীরা রোববার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2009, 08:19 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

অসলো, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সাগরের চিরঅন্ধকারাচ্ছন্ন গভীরে অনেক বেশি বৈচিত্র্যময় প্রাণী বাস করে। সাগরতল থেকে ওঠা তেল খেয়ে সেখানে বিচরণ করছে আলোকোজ্জ্বল জেলিফিশ, টিউবওয়র্ম'র মতো প্রাণীরা যারা এতদিন ছিল মানুষের অগোচরে। বিজ্ঞানীরা রোববার একথা বলেছেন। সাগরের প্রায় পাঁচ কিলোমিটার (তিন মাইল) গভীরে ১৭৬৫০টি প্রাণীপ্রজাতি শনাক্ত করেছেন বিজ্ঞানীরা যার মধ্যে আরও রয়েছে চিংড়ি, কোরাল, স্টারফিস, কাঁকাড়া। সূর্যের আলো সাগরের এতটা গভীরে পৌঁছাতে পারে না। লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির রবার্ট কারনি বলেছেন, "আমরা যা বিশ্বাস করতাম, গভীর সাগরতলে জীববৈচিত্র্য তার চেয়েও অনেক অনেক বেশি।" সাগরের এতটা তলে জীবের গণনাকাজের বৃহত্তর আন্তর্জাতিক উদ্যোগের সহ-নেতৃত্বের ভূমিকায় ছিলেন কারনি। "সাগরের গভীরখাতগুলো এখন কেবল কৃষ্ণগহ্বর নয়।" ক্যামেরা নামিয়ে এবং সনার ও অন্যান্য প্রযুক্তির সাহায্যে সাগরতলে জরিপ চালিয়ে রয়টার্সকে একথা বলেন তিনি। সূর্যের আলো সাগরের প্রায় ২০০ মিটার পর্যন্ত গভীরে যেতে পারে। এর নিচে পানির তীব্র চাপপূর্ণ এলাকা শুধুই মরুভূমিময় মনে করা হয়েছিল এতদিন। এখন জানা গেল প্রাণীরা সেখানে বেঁচে আছে ব্যাকটেরিয়ার ওপর নির্ভর করে; ব্যাকটেরিয়া ভেঙে মিথেন অথবা তেলে পরিণত হয়, এছাড়াও প্রাণীরা সমুদ্রপৃষ্ঠ থেকে আসা খাবার, যেমন তিমির মৃতদেহ খেয়েও বেঁচে থাকে। চিরঅন্ধাকার সাগরতলে আলোকোজ্জ্বল জেলিফিশ যেমন আছে, তেমনি আঠালো প্রাণীকূল যেমন কানকোসমৃদ্ধ অক্টোপড অথবা কার্টুন ছবির উড়ন্ত হাতির মতো সেখানে কানমেলে ভেসে বেড়াচ্ছে ডামবোস। ডামবোস প্রায় দুই মিটার লম্বা। সাগরের এত গভীরে বড়প্রাণীদের অন্যতম। এ ছাড়াও আছে কিছু ধরনের হাঙর ও সিফনফর জেলিফিশ। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের মাইক ভেসিওন বলেছেন, সিফনফরগুলো নীল তিমির চেয়েও লম্বা। তিনি জানান, সামুদ্রিক জীবের এই শুমারি দশ বছরে প্রকল্প, শেষ হবে ২০১০ সালের অক্টোবরে। মেক্সিকো উপসাগরের ৯৯০ মিটার গভীরে সাগর তল থেকে রোবটিক বাহুর সাহায্যে বিজ্ঞানীরা একটি টিউবওয়র্ম টেনে তোলার সময় দেখেন, তার মূলের সঙ্গে তেলও বুদবুদ দিয়ে উঠেছে। তার মানে বিশ্লিষ্ট তেলের রাসায়নিক ভক্ষণ করছিল সেটি। কারনি বলেছেন, তেল কোম্পানিগুলো তেলের অনুসন্ধানে ভূ-তাত্বিক জরিপের ওপর নির্ভর করে। এখন টিউবওয়র্মের উপস্থিতি তেল থাকার নিদর্শন হতে পারে। "এ ধরনের টিউবওয়র্ম থাকলে আশেপাশে নিশ্চিত মিথেন অথবা তরল তেলের অস্তিত্ব থাকবে।" বলেন কারনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪১১ ঘ.