২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল কায়েদা দমনে আফগান অভিযান কার্যকর হচ্ছে: ব্রাউন

ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সোমবার বলেছেন, যে কোনো দিক থেকেই আফগানিস্তানে চলমান অভিযান ২০০১ সালের প্রথম মাসগুলোতে আল কায়েদার সঙ্গে লড়াইয়ের চেয়ে অধিকতর কার্যকর হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 08:09 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

লন্ডন, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন সোমবার বলেছেন, যে কোনো দিক থেকেই আফগানিস্তানে চলমান অভিযান ২০০১ সালের প্রথম মাসগুলোতে আল কায়েদার সঙ্গে লড়াইয়ের চেয়ে অধিকতর কার্যকর হচ্ছে। আফগানিস্তানে ব্রিটিশ সেনাদের জন্য এ বছর সবচেয়ে রক্তাক্ত হিসেবে আবির্ভূত হওয়ায় সেখানে অভিযান অব্যাহত রাখার ব্যাপারে ব্রিটিশ জনগণের বিরোধিতা প্রবল হয়ে উঠছে। আর এ বিষয়টি আগামী জুনের নির্বাচনকে সামনে রেখে রক্ষণশীল দলের কাছে পিছিয়ে থাকার ফারাক কমাতে সচেষ্ট প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের জন্য আরেকটি দুঃশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ব্রাউন সোমবার দেশবাসীর উদ্দেশে এক বক্তৃতা দেবেন। আগাম পাওয়া তার এ বক্তৃতার বিষয় থেকে জানা যায়, তিনি আফগানিস্তান ও পাকিস্তানে জন্ম হওয়া সন্ত্রাসী পরিকল্পনা ব্রিটেনের জন্যও হুমকি হিসেবে চিত্রিত করেছেন। তিনি বলেন, "আমি দৃঢ়ভাবে আফগানিস্তান ও পাকিস্তানে আমাদের পদেক্ষেপ সমর্থন করছি কেননা বর্তমানে আল কায়েদা আমাদের জাতীয় নিরাপত্তা ও ব্রিটেনের জনগণের নিরাপত্তার জন্য একটি বিরাট হুমকি।" ব্রাউন আরও বলেন, "২০০১ সালে আফগানিস্তানে অভিযান শুরু হওয়ার পর যে কোনো বছরের তুলনায় এ বছর আল কায়েদাকে নিষ্ক্রিয় করতে বেশি সফলতা এসেছে।" ব্রিটিশ সরকারি একটি সূত্র জানিয়েছে, আফগানিস্তানে আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতির কারণে আল কায়েদার নেতৃত্ব পাকিস্তানে সরে যেতে বাধ্য হয়েছে। পাকিস্তানের ওই অঞ্চলে স