২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাজমহলের নিরাপত্তায় প্রহরা চৌকি ও সিসিটিভি

এ সময়টাতেই প্রচুর পর্যটক ভিড় করে ভারতে। বিশেষ করে তাজমহল দেখতে। তাই বেশ কয়েকটি প্রহরা চৌকি ও ক্লোজ-সার্কিট টেলিভিশন বসিয়ে তাজমহলকে সুরক্ষিত করা হচ্ছে। ভারতের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 12:24 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

আগ্রা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এ সময়টাতেই প্রচুর পর্যটক ভিড় করে ভারতে। বিশেষ করে তাজমহল দেখতে। তাই বেশ কয়েকটি প্রহরা চৌকি ও ক্লোজ-সার্কিট টেলিভিশন বসিয়ে তাজমহলকে সুরক্ষিত করা হচ্ছে। ভারতের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা একথা জানিয়েছেন। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে সপ্তদশ শতকের এ অনিন্দ্য সুন্দর মর্মর পাথরের সমাধি সৌধকে নিরাপত্তা চাদরে মোড়ানো হয়েছে বলে জানিয়েছেন আগ্রার ডেপুটি ইস্টপেক্টর জেনারেল ব্রীজভূষণ সিং। তাজমহলের নিরাপত্তা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে আধাসামরিক 'সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স' এর হাতে। প্রতি বছর হাজার হাজার দর্শণার্থী তাজমহল দেখতে ভিড় জমায়। ফলে তাজমহলকে ঘিরে আটটি প্রহরা চৌকি বসানো হয়েছে। যেখান থেকে ওই বাহিনীর কর্মকর্তা ও পুলিশ সদস্যরা তাজমহলের নিরাপত্তার দেখভাল করবে। সিং বলেন," নিরাপত্তা কর্মীরা চৌকি থেকে বেশ কড়া নজর রাখতে পারবে। তাছাড়া আরও কড়া নিরাপত্তা পাহারার জন্য তাজমহলে সিসিটিভি এবং ব্যারিকেডও বসানো হয়েছে।" ভবিষ্যতে তাজমহলের সুরক্ষায় আরও নতুন নতুন ব্যবস্থা নেওয়া হবে এবং সেগুলো নিয়ে এখনও কাজ চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮২১ ঘ.