২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা গড়ার হুঁশিয়ারি ইরানের

রাশিয়া চুক্তি অনুযায়ী তেহরানকে ক্ষেপণাস্ত্র সরবরাহে ব্যর্থ হলে ইরান খুব শিগগিরিই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে নিতে পারবে। ইরানের এক ঊর্ধ্বতন এমপি রোববার এ মন্তব্য করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 10:06 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

তেহরান, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- রাশিয়া চুক্তি অনুযায়ী তেহরানকে ক্ষেপণাস্ত্র সরবরাহে ব্যর্থ হলে ইরান খুব শিগগিরিই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে নিতে পারবে। ইরানের এক ঊর্ধ্বতন এমপি রোববার এ মন্তব্য করেছেন। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি বিষয়ক কমিটির প্রধান অ্যালেদ্দিন বোরৌজারদির এ হুঁশিয়ারিতে ইরানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র বিক্রি চুক্তি পূরণে ব্যর্থতা নিয়ে তেহরানের বিরক্তি বাড়ারই লক্ষণ প্রকাশ পেল। ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি থেকে দূরে সরে থাকার জন্য পশ্চিমাদের চাপের মুখে আছে রাশিয়া। ফলে ইরানে উচ্চ-ক্ষমতাসম্পন্ন এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রতিশ্র"তি অনুযায়ী কাজ করছে না মস্কো। আফতাব ই- ইয়াদ পত্রিকায় বরৌজারদি বলেন, "অন্য দেশগুলোর অসহযোগিতার মুখে থমকে দাঁড়িয়ে যাওয়ার মতো দেশ নয় ইরান।" তিনি বলেন, "স্বাভাবিকভাবে এবং ইরানের যে সক্ষমতা আছে তাতে ব্যাপক ভিত্তিতে এ ধরনের ক্ষেপণাস্ত্র-প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে নিতে দেশটির খুব বেশি সময় লাগবে না।" এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কি ধরনের হবে বরৌজারদি সে ব্যাপারে বিস্তারিত বলেননি। তবে এ ব্যবস্থা এস-৩০০ ক্ষেপণাস্ত্রের সমান ক্ষমতাসম্পন্ন হবে বলেই মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০০ ঘ.