সউল, ১৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ কোরিয়ায় শনিবার একটি ইনডোর সুটিং রেঞ্জে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এদের মধ্যে রয়েছেন সফররত জাপানের ৭ ব্যক্তি ও তাদের গাইড। স্থানীয় গণমাধ্যম এতথ্য জানিয়েছে।
ইয়োনহাপ বার্তা সংস্থা জানায়, দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বুসানের একটি পাঁচ তলা ভবনের দোতলায় ওই আগুন লাগে। আগুন নেভাতে প্রায় এক ঘণ্টা সময় লাগে।
দুর্ঘটনায় সাতজন আহত হয় বলে জানিয়েছে স্থানীয় একটি টিভি চ্যানেল।
নগরীর অগ্নিনির্বাপণ বিভাগ আগুন লাগার খবর নিশ্চিত করলেও হতাহতের বিস্তারিত বা আগুন লাগার কারণ জানাতে পারেনি।
নিহতদের পরিচয়ও শনাক্ত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮২৯ ঘ.
bdnews24