২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্টে গঞ্জিকা সেবনের প্রথম ক্যাফে

যুক্তরাষ্ট্রের অরিগন রাজ্যের পোর্টল্যান্ডে শুক্রবার একটি গাঁজা ক্যাফে খোলা হয়েছে। যুক্তরাষ্ট্রে এটাই প্রথম এ ধরনের ক্যাফে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2009, 10:31 AM

Updated : 26 Aug 2022, 12:21 PM

পোর্টল্যান্ড, অরিগন, নভেম্বর ১৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের অরিগন রাজ্যের পোর্টল্যান্ডে শুক্রবার একটি গাঁজা ক্যাফে খোলা হয়েছে। যুক্তরাষ্ট্রে এটাই প্রথম এ ধরনের ক্যাফে। চিকিৎসা ক্ষেত্রে মাদকের ব্যবহারের ওপর থেকে কড়াকড়ি শিথিলের জন্য ওবামা প্রশাসন যে পদক্ষেপ নিতে চাইছে এ ক্যাফেকে তার একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। পোর্টল্যান্ডের 'দ্য ক্যানাবিস ক্যাফে' খোলায় যুক্তরাষ্ট্রের সনদপ্রাপ্ত মাদকসেবীরা প্রথমবারের মতো জনদৃষ্টির আড়ালে মাদক সেবনের একটি জায়গা ফেল। যদিও যুক্তরাষ্ট্রে মাদক সেবনে কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। গাঁজাকে বৈধতা দেওয়ার চেষ্টারত একটি গ্র"প 'এনওআরএমএল' এর অরিগনের নির্বাহী পরিচালক ম্যাডেলিন মার্টিনেজ বলেছেন, "শেষ পর্যন্ত আমাদের সদস্যরাএ ক্লাবটির মাধ্যমে ব্যক্তিগত স্বাধীনতার স্বীকৃতি পেল।" তিনি বলেন, "ক্যাফেতে খাবার ও গাঁজা পরিবেশন ছাড়াও আরও সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।" "গাঁজার অন্যান্য ব্যবহার বিষয়ে জনগণকে জানানোর জন্য ক্লাস, সেমিনার এমনকি এখানে একটি 'ক্যানবিস কমিউনিটি কলেজ' স্থাপনের আশা করছি আমরা।" দুই তলাবিশিষ্ট ক্যাফেটি মূলত বেসরকারি উদ্যোগে স্থাপিত এবং এনওআরএমএল এর সদস্য ও অরিগনে যাদের গাঁজা সেবন বিষয়ে সরকারি চিকিৎসা সনদ রয়েছে তাদের জন্য উন্মুক্ত। ১০০ জনের বসার জায়গা সম্পন্ন ক্যাফেটির সদস্যদের প্রতি মাসে ২৫ ডলার দিতে হবে। গাঁজা কিনতে কোনো অর্থ দিতে হবে না। সকাল ১০ থেকে রাত ১০টা পর্যন্ত খোলা এটি খোলা থাকবে। ক্যাফেটির মদ্য পরিবেশনের অনুমতি নেই। অরিগনে চিকিৎসার জন্য গঞ্জিকা সেবনের অনুমতিপ্রাপ্ত ২১ হাজার রোগী রয়েছে। চিকিৎসকরা আলঝেইমার, ডায়াবিটিসসহ বিভিন্ন রোগে তাদের এই মাদক সেবনের অনুমতি দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬২৫ ঘ.