২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে গাড়িবোমা হামলায় ৯ বিদেশি সেনা আহত

কাবুলে শুক্রবার একটি মার্কিন সেনাঘাঁটির বাইরে ন্যাটো গাড়িবহরের কাছে একটি গাড়িবোমা হামলায় নয় বিদেশি সেনাসহ বেশ কয়েকজন বেসামরিক ঠিকাদার ও আফগান পথচারী আহত হয়েছে। ন্যাটো নেতৃত্বাধীন বাহিনী একথা জানিয়েছে। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2009, 03:26 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

কাবুল, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কাবুলে শুক্রবার একটি মার্কিন সেনাঘাঁটির বাইরে ন্যাটো গাড়িবহরের কাছে একটি গাড়িবোমা হামলায় নয় বিদেশি সেনাসহ বেশ কয়েকজন বেসামরিক ঠিকাদার ও আফগান পথচারী আহত হয়েছে। ন্যাটো নেতৃত্বাধীন বাহিনী একথা জানিয়েছে। (আরও তথ্যসহ-১) এক বিবৃতিতে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনী জানিয়েছে, হামলায় ১০ বেসামরিক ঠিকাদার আহত হয়েছে। বিস্তারিত আর কিছু বলা হয়নি বিবৃতিতে। কাবুল পুলিশের অপরাধ তদন্তকারী প্রধান কর্মকর্তা আব্দুল গাফফার সৈয়দজাদা বলেছেন, আত্মঘাতী হামলাকারী তার গাড়ি ক্যাম্প ফিনিক্সের বাইরে একটি বেসামরিক গাড়িবহরের কাছে নিয়ে বিস্ফোরণ ঘটায়। কাবুল বিমানবন্দরের কাছে ক্যাম্প ফিনিক্স একটি বড় সেনাঘাঁটি। গাফফার জানান, হামলার শিকার চার বিদেশিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়েছে ন্যাটো সেনারা। তাদের ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি। পাশের একটি পেট্রোল স্টেশনের কর্মী আব্দুল জামিল বলেন, আমরা প্রাতঃরাশ সারছিলাম। ঠিক সে সময়ই বিকট একটি শব্দ শুনি। সব কচ ঝনঝনিয়ে ভেঙে পড়ে। তিনি বলেন, বিধ্বস্ত যানটির মধ্যে কয়েকজন বিদেশি নিহত হয়ে থাকতে পারে বলে তার ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১০৯ ঘ.