কাবুল, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- কাবুলে শুক্রবার একটি মার্কিন সেনাঘাঁটির কাছে আত্মঘাতী গাড়িবোমা হামলায় তিন আফগান আহত হওয়া ছাড়াও কয়েকজন বিদেশি হতাহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
বেসামরিক গাড়িবহরে ওই হামলা হয়। মার্কিন ঘাঁটি ক্যাম্প ফোনিক্স এর ১০০ মিটার দূরের একটি সড়কে হামলায় বিধ্বস্ত ওই সাদা বেসামরিক যানটি চোখে পড়ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামলায় বিধ্বস্ত ২য় আরেকটি বেসামরিক যান সরিয়ে ফেলা হয়েছে। মার্কিন সেনারা সাঁজোয়া যানে করে বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে।
কাবুল পুলিশের অপরাধ তদন্তকারী প্রধান কর্মকর্তা আব্দুল গাফফার সৈয়দজাদা বলেছেন, হতাহত জ্জ জন বিদেশিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়েছে ন্যাটো সেনারা। কিন্তু তাদের ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।
প্রেট্রোল স্টেশনের এক কর্মী আব্দুল জামিল বলেন, আমরা প্রাতঃরাশ সারছিলাম। ঠিক সে সময়ই বিকট একটি শব্দ শুনি। সব কাঁচ ঝনঝনিয়ে ভেঙে পড়ে। তিনি বলেন, বিধ্বস্ত যানটির মধ্যে কয়েকজন বিদেশি নিহত হয়ে থাকতে পারে বলে তার ধারণা।
মার্কিন ও ন্যাটো বাহিনীর মুখপাত্র বিস্ফোরণের খবর নিশ্চিত করলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/১৫০২ ঘ.
bdnews24