২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গে ১০টি উপনির্বাচনে ৭টিতেই জয়ী তৃণমূল

ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) নেতৃত্বাধীন বামপন্থি দলগুলো তাদের প্রভাবাধীন দুটি রাজ্যের উপনির্বাচনে গুরুত্বপূর্ণ আসন হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2009, 03:13 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

কলকাতা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) নেতৃত্বাধীন বামপন্থি দলগুলো তাদের প্রভাবাধীন দুটি রাজ্যের উপনির্বাচনে গুরুত্বপূর্ণ আসন হারিয়েছে। এতে বামপন্থি দলগুলো আরও দুর্বল হয়ে পড়ায় কেন্দ্রে ক্ষমতাসীন কংগ্রেসের পক্ষে সংস্কারকাজ দ্রুততর করার পথ প্রশস্ত হয়েছে। পশ্চিমবঙ্গে ১০টি আসনের উপনির্বাচনে সাতটিতেই জয়লাভ করেছে কংগ্রেস দলের মিত্র তৃণমূল কংগ্রেস। একটিতে জয় পেয়েছে কংগ্রেস। কেরালাতে তিনটি আসনের উপনির্বাচনে কংগ্রেস তিনটিতেই জয়লাভ করেছে। "বামরা দুর্বল হতে থাকায় নয়াদিল্লির কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের পক্ষে এর অর্থনৈতিক সংস্কারকাজ আরও সহজ হবে।" ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ব্যুরোর অর্থনীতিবিদ অভিরূপ সরকার একথা বলেছেন। আগের কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকে কমিউনিস্টরা বাইরে থেকে সমর্থন জুগিয়েছিল। বেশ কয়েকটি রাজ্যের রাষ্ট্রপরিচালিত প্রতিষ্ঠানের শেয়ার বিক্রিতে সমর্থন করলেও বীমা, পেনশন ও ব্যাংকিং খাতের সংস্কারের বিরোধিতা করেছিল। কিন্তু গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বেসমারিক পরমাণু চুক্তি স্বাক্ষরের প্রতিবাদে তারা সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। এ বছরের এপ্রিল/মের লোকসভা নির্বাচনে কমিউনিস্টরা আগের নির্বাচনের ৬০ থেকে নেমে পায় মাত্র ২৪টি আসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১০৯ ঘ.