শ্রীনগর, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের দিক থেকে ভারতীয় কাশ্মীরে প্রবেশের সময় চার বিচ্ছিন্নতাবাদী গেরিলাকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সেনারা। গত এক সপ্তাহে এ নিয়ে তৃতীয় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হল। ভারতীয় সেনাবাহিনী বুধবার একথা বলেছে।
সেনারা বলেছে, শীতে তুষারপাতের কারণে হিমালয় অঞ্চলের পাহাড়ি পথগুলো বন্ধ হয়ে যাওয়ার আগে নিয়ন্ত্রণ রেখা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা বাড়িয়েছে পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলো।
সেনা মুখপাত্র লে. কর্নেল জে এস ব্রার বলেছেন, "গত এক সপ্তাহে আমরা তিনটি অনুপ্রবেশের চেষ্টা নস্যাত করেছি। পাহাড়ি পথগুলো বন্ধ হয়ে যাওয়ার আগে তারা বার বার জঙ্গিদের পাঠানোর চেষ্টা চালাচ্ছে।
নিয়ন্ত্রণ রেখা বরাবর মঙ্গলবার সর্বশেষ গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
ব্রার বলেছেন, তল্লাশি অভিযান এখনো চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১৪৯ ঘ.
bdnews24