রামাল্লাহ, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- ইসরায়েল বসতিস্থাপন বন্ধে অস্বীকৃতি জানাতে থাকলে নির্বাচনে দাঁড়াবেন না বলে জানিয়েছেন ফিলিস্তনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এক ফিলিস্তিনি কর্মকর্তা মঙ্গলবার একথা বলেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, "আবু মাজেন (আব্বাস) তাকে বলেছেন, ইসরায়েল শান্তিচুক্তির শর্ত মেনে না চললে জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রার্থী হবেন না।"
তবে অন্যান্য ফিলিস্তিনি কর্মকর্তারা আব্বাসের এই হুমকি বহাল থাকার ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন। তারা বলছেন, ওবামার সঙ্গে টেলিফোনে কথা বলার সময় আব্বাস ইহুদি বসতিস্থাপন নিয়ে ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্রের চাপে শিথিলতায় ক্ষোভের বশে ওই মন্তব্য করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০২ ঘ.
bdnews24