ডেনভার, যুক্তরাষ্ট্র, ২৪ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ঘরে তৈরি হিলিয়ামভর্তি বেলুনে যুক্তরাষ্ট্রের কলোরাডোর একটি শিশু ভেসে গিয়েছে মনে করে যে রূদ্ধশ্বাস অবস্থা তৈরি হয়েছিল, সেই শিশুটির মা এখন স্বীকার করেছেন, ঘটনাটি ছিল সাজানো। শুক্রবার প্রকাশ করা আদালতের কাগজপত্র থেকে একথা জানা গেছে।
স্থানীয় শেরিফ আগেই বলেছেন, গত ১৫ অক্টোবরের 'বেলুন বয়' ঘটনাটি ছিল চালবাজি এবং এজন্য ছয় বছরের ওই শিশুটির বাবা-মা রিচার্ড ও মায়ুমি হিনির বিরুদ্ধে দুষ্কর্মের অভিযোগ আনা হচ্ছে।
কলোরাডোর আকাশে সসার আকৃতির রূপালী রঙের বেলুনটির উড়তে থাকা সরাসরি স
bdnews24