ব্রাতিসলাভা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে তালেবান বিদ্রোহ মোকাবেলায় শীর্ষ মার্কিন ও মিত্রবাহিনীর কমান্ডারের কৌশল সমর্থন করতে সদস্যদেশগুলোকে আহ্বান জানিয়েছেন ন্যাটো মহাসচিব আন্দ্রে ফাগ রাসমুসেন।
জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল ন্যাটোর ২৮ টি সদস্যদেশের মন্ত্রীদের কাছে আফগানিস্তানকে আরও সম্পদসমৃদ্ধ করার আহ্বানসহ তার কৌশলের ব্রিফিং দেবেন স্লোভাক রাজধানী ব্রাতিসালভায়।
রাসমুসেন বলেন, আফগানিস্তানে অবনতিশীল সহিংস পরিস্থিতি মোকাবেলা এবং আফগান নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ ত্বরান্বিত করার ব্যাপারে ম্যাকক্রিস্টালের পরামর্শ মন্ত্রীরা সমর্থন করেন কিনা সেটি তারা পরিস্কার করে জানাবেন বলেই তিনি আশা করেন।
রাসমুসেন বৈঠকে বলেন, আমাদের এই মিশন সম্পন্ন করার দৃঢ়প্রতিজ্ঞা নিয়ে কোনও সন্দেহ থাকা উচিত নয়। মিশন সফল করার জন্য আমাদের যতদিন থাকা সম্ভব ততদিন থাকা উচিত।
বিদ্রোহ প্রতিহত কওে মিশন সফল করতে হলে আমাদেরকে অবশ্যই আফগানিস্তানকে যথেষ্ট বলিষ্ঠ হতে সাহায্য করতে হবে। কারণ, এটিই সন্ত্রাসের বিরুদ্ধে লড়ার একমাত্র পথ।
ন্যাটোর আফগান মিশনে স
bdnews24