২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যান অ্যাম ফ্লাইট ছিনতাইকারী সন্দেহে যুক্তরাষ্ট্রে একজন গ্রেপ্তার

৪১ বছর আগে একটি আমেরিকান প্যান অ্যাম ফ্লাইট ছিনতাইয়ে জড়িত থাকার সন্দেহে রোববার নিউ ইয়র্কে ওয়ান্টেড এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিচার বিভাগের এক কর্মকর্তা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 07:08 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ওয়াশিংটন, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ৪১ বছর আগে একটি আমেরিকান প্যান অ্যাম ফ্লাইট ছিনতাইয়ে জড়িত থাকার সন্দেহে রোববার নিউ ইয়র্কে ওয়ান্টেড এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিচার বিভাগের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। লুইস আরমানডো পেনা সোলটার্ন কিউবা থেকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে গ্রেপ্তার করা হয়। ১৯৮৬ সালের ২৪ নভেম্বরে নিউ ইয়র্ক থেকে পুয়ের্তো রিকোগামী প্যান আমেরিকান ফ্লাইট ২৮১ ছিনতাই করে কিউবায় নিয়ে যাওয়ার চেষ্টায় জড়িত থাকার সন্দেহে সোলটার্নকে গ্রেপ্তার করা হয়েছে। বিচার বিভএগর মুখপাত্র রিচার্ড কোলকো একথা জানিয়েছেন। তিনি বলেন, প্রায় ৪১ বছর ধরে কিউবায় থাকা সোলটার্নকে মঙ্গলবার ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে। বিমান ছিনতাইয়ের সময় পিস্তল এবং ছুরি দিয়ে যাত্রীদের ভীত-সন্ত্রস্ত করার অভিযোগ রয়েছে সোলটার্ন ও তার আরও তিন সহযোগী জোসে রাফায়েল রিওস ক্রুজ, মিগুয়েল কাস্ত্রো এবং অ্যালেজান্দ্রো ফিগুয়েরোয়ার বিরুদ্ধে। ক্রুজের ১৫ বছরের জেল হয়েছে। কাস্ত্রোর হয়েছে ১২ বছরের জেল। আর ফিগুয়েরোয়া খালাস পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩১০ ঘ.