২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামা নোবেল পাওয়ায় আমেরিকানদের প্রশ্ন: কেন?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ায় অনেক আমেরিকানই ধাঁধায় পরে মাথা চুলকাচ্ছেন। ম্যান হাটনের গ্রিনউইচ গ্রামে নিজ কুকুর নিয়ে হাঁটতে হাঁটতে অবসরপ্রাপ্ত ইংরেজির অধ্যাপক ক্লেয়ার সপ্রাগ (৮২) বলেন, "তিনি কেন নোবেল পেয়েছেন এটা বুঝতে পারলে ভালো হতো।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2009, 07:32 AM

Updated : 26 Aug 2022, 12:10 PM

নিউ ইয়র্ক, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ায় অনেক আমেরিকানই ধাঁধায় পরে মাথা চুলকাচ্ছেন। ম্যান হাটনের গ্রিনউইচ গ্রামে নিজ কুকুর নিয়ে হাঁটতে হাঁটতে অবসরপ্রাপ্ত ইংরেজির অধ্যাপক ক্লেয়ার সপ্রাগ (৮২) বলেন, "তিনি কেন নোবেল পেয়েছেন এটা বুঝতে পারলে ভালো হতো।" "আমার মনে হয় তারা ওবামাকে সম্মান জানাতে চেয়েছে। কিন্তু কিসের জন্য তা বুঝতে পারছি না।" বলেন তিনি। ব্র"কলিনের অধিবাসী ৩৩ বছরের আইতিয়া সিলভেরিও বেশ অবাক হয়েছেন। তিনি বলেন, "আমার প্রথম মতামত হচ্ছে, একজন কৃষ্ণাঙ্গ হওয়ায় তিনি এ পুরস্কার পেয়েছেন।" "তিনি এমন কি মহৎ কাজ করেছেন? তার এখনও প্রেসিডেন্টের মেয়াদই শেষ হয়নি।" তবে ২০০২ সালে এ পুরস্কার পাওয়া যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার বলেছেন, বিশ্বজুড়ে ওবামা যে আশা জাগিয়ে তুলেছেন সেটাই দেখাচ্ছে এ পুরস্কার। এক বিবৃতিতে কার্টার বলেন, "ওবামার দৃষ্টিভঙ্গি, শান্তি প্রতিষ্ঠায় অঙ্গীকার এবং আন্তর্জাতিক স