২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের ওয়েনকে উত্তর কোরিয়ার কিমের শুভেচ্ছা

পরমাণু ইস্যু নিয়ে আলোচনার আগে পিয়ংইয়ংয়ে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওকে শুভেচ্ছা জানাতে জনসম্মুখে এসেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল। মারাত্মক অসুস্থতার ধারণা ভেঙে জনসম্মুখে এটিই তার বিরল উপস্থিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 03:49 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

বেইজিং, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- পরমাণু ইস্যু নিয়ে আলোচনার আগে পিয়ংইয়ংয়ে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওকে শুভেচ্ছা জানাতে জনসম্মুখে এসেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল। মারাত্মক অসুস্থতার ধারণা ভেঙে জনসম্মুখে এটিই তার বিরল উপস্থিতি। চীনের সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, কিম বিমানবন্দরে জিয়াবাওকে শুভেচ্ছা জানান। ওয়েন পরে উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী কিম ইয়ং এর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনদিনের উত্তর কোরিয়া সফরে আসা জিয়াবাওকে শুভেচ্ছা জানাতে জনসম্মুখে কিম জং ইলের বিরল উপস্থিতি বেইজিংয়ের সঙ্গে সম্পর্কোন্নয়নে উত্তর কোরিয়ার আন্তরিকতার বহিঃপ্রকাশ। কিম জং ইল গত বছর মারাত্মকভাবে অসুস্থ বলেই ব্যাপকভাবে ধারণা করে এসেছে উত্তর কোরিয়রা। সেকারণে কোনও অভ্যাগতকে স্বাগত জানাতে সশরীরে তার হাজির হওয়াটা বিরল। চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে কিমকে পিয়ংইয়ং সফররত ওয়েনকে আলিঙ্গন করতে দেখা গেছে। কিমকে কিছুটা রুগ্ন দেখালেও তিনি স্বতঃস্ফুর্তভাবে হাসিমুখেই চীনা কর্মকর্তাদেরকে শুভেচ্ছা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৮ ঘ.