ভিয়েনা, অক্টোবর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ছয় বিশ্বশক্তির সঙ্গে আলোচনায় ইরানের অঙ্গীকারের পর তেহরানে যাচ্ছেন জানিসংঘের পরমাণু নজরদারি সংস্থা- আইএইএ'র প্রধান মোহাম্মদ এলবারাদি। তার এই সফরের মাধ্যমে ইরানের যে আরেকটি পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনা আছে তাতে জাতিসংঘের পরিদর্শনের ব্যাপারে অগ্রগতি হবে।
ছয় বিশ্বশক্তির সঙ্গে বৃহস্পতিবার পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ইরান দ্বিতীয় স্থাপনাটি পদির্শন করতে দিতে রাজি হওয়ায় পশ্চিমের সঙ্গে সম্পর্কোন্নয়নের দরজা উন্মুক্ত হয়। জেনেভায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের সঙ্গে আলোচনায় তেহরান এ মাসের শেষ নাগাদ আবারও বৈঠকে বসতে রাজি হয়।
কূটনীতিকরা জানিয়েছেন, এলবারাদি শনিবার তেহরানে পৌঁছে রোববার পুরোদিন ধরে নতুন স্থাপনাটিতে পরিদর্শন শুরু করার তারিখ ও শর্তাবলী ঠিক করবেন। শিয়াদের পবিত্র নগরী কোমের পাহাড়ি এলাকায় ভূগর্ভে নতুন স্থাপনাটি গোপনে গড়ে তুলেছে ইরান।
বৃহস্পতিবারের আলোচনাকে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই ফলপ্রসূ অভিহিত করে।
ওয়াশিংটনে প্রেসিডেন্ট বারাক ওবামা ওই আলোচনাকে "গঠনমূলক অগ্রগতি' হিসেবে বর্ণনা করেছেন। তবে তিনি আবারও বলেছেন, যুক্তরাষ্ট্র ও এর ইউরোপীয় মিত্রদের কাছে ইরানকে প্রমাণ করতে হবে যে, পরমাণু বোমা বানানোর কোনো উদ্যোগ সে নিচ্ছে না। ইরান বরাবরই বলে আসছে, বিদ্যুৎ শক্তি বাড়ানোই তার পরমাণু কর্মসূচির উদ্দেশ্য।
ওবামা বলেছেন, "ইরানের সরকার আন্তর্জাতিক স
bdnews24