প্যারিস, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় জোরদার পদক্ষেপ গ্রহণ করে চাকরি রক্ষা এবং নিয়মিত বেতন-ভাতা পরিশোধের দাবিতে বৃহস্পতিবার ফ্রান্সে দেশব্যাপী ধর্মঘট পালন করছে হাজার হাজার শ্রমিক।
সঙ্কট মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ও ব্যাবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানায় ধর্মঘটী শ্রমিকরা।
দেশব্যাপী সর্বাত্মক এ ধর্মঘটের কারণে অনেক নগরীতে জনপরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়েছে, বাতিল হয়ে গেছে বিমানের অনেক ফ্লাইট। এছাড়া স্কুল-কলেজ, ব্যাংক, হাসপাতাল, ডাকঘর, আদালতসহ সরকারি টেলিভিশন-বেতার স্টেশনের কার্যক্রমও ধর্মঘটের কবলে পড়ে বিঘি
bdnews24