নয়াদিল্লি, জানুয়ারি, ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের সাবেক রাষ্ট্রপ্রধান আর. ভেঙ্কটরমন মঙ্গলবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।
১৯৯২ সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদে রাষ্ট্রপ্রধান ছিলেন ভেঙ্কটরমন। গত ১২ জানুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
কংগ্রেস পার্টির সদস্য হিসাবে ভেঙ্কটরমন কেন্দ্র সরকারে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ১৯৮৪ সালে ভাইস-প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি ভারতের প্রতিরক্ষামন্ত্রী এবং অর্থমন্ত্রীও ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১০ ঘ.
bdnews24