২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ান্তানামো বন্ধে যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে প্রস্তুত ইইউ

কিউবার গুয়ান্তানামো বন্দিশিবির থেকে কিছু বন্দি নিয়ে ওই শিবির বন্ধ করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে সাহায্য করা উচিত বলে সোমবার জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ। তবে ইইউ'র অন্যান্য দেশগুলো এ ব্যাপারে আগ্রহ দেখায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2009, 12:17 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ব্রাসেলস, ২৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- কিউবার গুয়ান্তানামো বন্দিশিবির থেকে কিছু বন্দি নিয়ে ওই শিবির বন্ধ করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে সাহায্য করা উচিত বলে সোমবার জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ। তবে ইইউ'র অন্যান্য দেশগুলো এ ব্যাপারে আগ্রহ দেখায়নি। ওবামা গত সপ্তাহে এক বছরের মধ্যে গুয়ান্তানামো বন্দিশিবির বন্ধের নির্বাহী আদেশ স্বাক্ষর করেন। বন্দি জিজ্ঞাসাবাদের কঠোর পদ্ধতির জন্য গুয়ান্তানামো কারাগারে যুক্তরাষ্ট্রের মানবাধিকার রেকর্ড নিয়ে বিশ্বব্যাপী প্রশ্ন উঠেছে। ফলে যুক্তরাষ্ট্রের হারানো ভাবমূর্তি ফেরাতে ওবামা প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরপরই বন্দিশিবিরটি বন্ধের ওই আদেশ দেন। ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী অ্যালেক্সান্ডার স্টাব বলেন, "আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মেলানো উচিত। গুয়ান্তানামো বন্ধ হয়ে যাওয়াটা একটি নব অধ্যায়ের সূচনা এবং এতে আমরা খুবই সন্তুষ্ট।" স্টাব আরও বলেন, "যারা বিনা বিচারে আটক রয়েছে কিন্তু বাড়ি ফিরে যেতে পারছে না তাদের বিষয়টি ইইউ'র বিবেচনা করা উচিত এবং বন্দিদেরকে শরণার্থীর মর্যাদা দেওয়ার যে কোনও অনুরোধ মূল্যায়ন করা উচিত।" এ বিষয়গুলো রুদ্ধদ্বার বৈঠকে আলোচনা হবে বলে জানানো হয়েছে। বুশ প্রশাসন গুয়ান্তানামোর কিছু বন্দিকে বিশেষত, যেসব বন্দিকে দেশে ফেরত পাঠানো যাচ্ছে না এবং ওয়াশিংটনও নিতে চায় না তাদেরকে নিতে ইইউ'র মিত্রদেশগুলোকে রাজি করানোর চেষ্টা চালিয়েছিল। ওইসব বন্দির মধ্যে রয়েছে চীনের মুসলিম ইউঘুরসহ লিবিয়, উজবেক ও আলজেরীয় কিছু বন্দি। তাদেরকে দেশে ফেরত পাঠানো ঝুঁকিপূর্ণ এবং ওয়াশিংটনও তাদের নিতে রাজি নয়। ইইউ গুয়ান্তানামোর কিছু বন্দি নিতে চায় কিনা-- এ প্রশ্নের জবাবে ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানা বলেছেন, "এটি যুক্তরাষ্ট্রের সমস্যা। তাদেরকেই এটি সমাধান করতে হবে। তবে প্রয়োজন হলে আমরা সাহায্য করতে প্রস্তুত থাকব। এ ব্যাপারে ইইউ হ্যাঁ বলবে বলেই আমি মনে করি।" বছরের পর বছর ধরে গুয়ান্তানামো বন্দিশিবির বন্ধের দাবি জানিয়ে আসা ইউরোপীয় দেশগুলো স