২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশের অর্জনকে অবহেলা করবেন না: ওবামার প্রতি চীন

সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে বহু কষ্টার্জিত সুসম্পর্ককে অবহেলা না করতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছে চীন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বুধবার এ আহ্বান জানানো হয়। যদিও ওবামা তার অভিষেক ভাষণে কমিউনিজম এবং ভিন্নমতের বিষয়টি নিয়ে যে মন্তব্য করেছেন চীনের সরকারি ওয়েবসাইটে তা সেন্সর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2009, 04:00 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

বেইজিং, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে বহু কষ্টার্জিত সুসম্পর্ককে অবহেলা না করতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছে চীন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বুধবার এ আহ্বান জানানো হয়। যদিও ওবামা তার অভিষেক ভাষণে কমিউনিজম এবং ভিন্নমতের বিষয়টি নিয়ে যে মন্তব্য করেছেন চীনের সরকারি ওয়েবসাইটে তা সেন্সর করা হয়েছে। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভীত তৈরির জন্য প্রেসিডেন্ট বুশের প্রশংসা করা হয় 'চীনা ডেইলি'তে। পত্রিকাটির সম্পাদকীয়তে লেখা হয়, "কয়েক দশকের উত্থান-পতনের পর দুই দেশের মধ্যে এক সময়কার বিদ্বেষমূলক সম্পর্ক কেবলমাত্র সুসম্পর্কে রূপ নেওয়ার লক্ষণ দেখা যাচ্ছে।" এতে আরও বলা হয়, "অনেকের কাছে বুশের আট বছরের শাসনামলে মার্কিন পররাষ্ট্রনীতি হতাশায় ভরা। যেমন ইরাক যুদ্ধ বুশের নিজের এবং তার দেশের জন্য লজ্জার ব্যাপার। যদিও এ বিষয়ে মূল্যায়ন করার সময় এখনো আসেনি।" "তবে প্রেসিডেন্ট ওবামা ইরাক যুদ্ধ শেষ করার প্রতিশ্র"তি দিয়েছেন। এটা ঠিক এবং অবশ্য করণীয়।" পত্রিকার সম্পাদকীয়তে আরও লেখা হয়, "তবে ঠিকভাবে বলতে গেলে বুশের আমল একেবারে অনিষ্টে ভরা ছিল না। বিশ্বের সবচেয়ে বড় উন্নয়নশীল রাষ্ট্রটির সঙ্গে সবচেয়ে ক্ষমতাধর দেশটির সম্পর্ক প্রতিষ্ঠা এত সহজ কাজ নয়। কিন্তু তা করতে সক্ষম হয়েছে বুশ প্রশাসন।" কৌশলগত অর্থনৈতিক সংলাপ থেকে শীর্ষ পর্যায়ে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম তৈরি হয়েছে ওই সময়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১৫০ ঘ.